প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ছে মেয়ে, নাকখত বাবার
সাশ্রয় নিউজ ★ গুজরাট : প্রেমিকের সঙ্গে ঘর ছাড়ছে মেয়ে। যাতে ঘর ছেড়ে মেয়ে না চলে যায়, তার জন্য আকুতি মিনতি বাবার। ঘোমটার আড়ালে মায়ের চোখের জল। নাক খতও দেন পৌঢ়। তাতেও আটকাতে পারলেন না দম্পতি। মেয়ে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যেতেই বসে পড়লেন মাটিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনি একটি ভিডিও ভাইরাল হয়। নেটাগরিকরা পৌঢ় দম্পতির জন্য হাহুতাশও করেছেন। (ভিডিও-এর সত্যতা বিচার করেনি সাশ্রয় নিউজ)




