Grammy Awards : গ্র্যামি অ্যাওয়ার্ডস উইনার সঙ্গীতশিল্পীর হাতে পুলিশের হাতকড়া

SHARE:

সাশ্রয় নিউজ ★ লস অ্যাঞ্জেলস : ৬৬ তম আন্তর্জাতিক গ্র‍্যামি অ্যাওয়ার্ডসের আসর এবার বসে লস অ্যাঞ্জেলসে। এবারই তিনটি গ্র‍্যামি পুরস্কার পান র‍্যাপ সঙ্গীতশিল্পী কিলার মাইক। কিন্তু অনুষ্ঠান চলাকালীনই র‍্যাপ সঙ্গীতশিল্পীকে লস অ্যাঞ্জেলস পুলিশ হাতকড়া পরিয়ে তুলে নিয়ে যান থানায়। কেন! এখনও স্পষ্ট নয়। তবে গ্র‍্যামি অনুষ্ঠানের সঙ্গে কিলার-এর গ্রেফতারীর কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট করেছে ‘ফোবর্স ‘ সূত্র। র‍্যাপ তারকা কিলার মাইক  পুলিশী অত্যাচার ও বর্ণবিদ্বেষের ওপর প্রতিবাদী স্বর বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে উল্লেখ। উল্লেখ্য, রবিবার গ্র‍্যামির মঞ্চে কিলার ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’, ‘বেস্ট র‍্যাপ অ্ সং’ বিভাগে পুরস্কৃত হন। এছাড়াও, বেস্ট র‍্যাপ অ্যালবাম বিভাগে ‘মাইকেল’ শীর্ষক তাঁর একটি অ্যালবামও পুরস্কার জেতে। উল্লেখ্য যে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, র‍্যাপার কিলার মাইককে পরে ছেড়ে দেয় লস অ্যাঞ্জেলস পুলিস। -সংগৃহীত ছবি 

আরও খবর : 

Grammy Awards : গ্র‍্যামি মঞ্চে সম্মানিত ভারত

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন