Gangatri Dham : কবে বন্ধ হচ্ছে গঙ্গোত্রী ধাম?

SHARE:

কবে বন্ধ হচ্ছে গঙ্গোত্রী ধাম?

সাশ্রয় নিউজ ★ দেরাদুন : শীতের মরশুমের জন্য বন্ধ হয়ে যায় গঙ্গোত্রী ধাম। শ্রী বদ্রীনাথ-কেদার নাথ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর ১৪ নভেম্বর বন্ধ হয়ে যাবে গঙ্গোত্রীধাম। ১৫ নভেম্বর বন্ধ হবে যমুনোত্রী মন্দির।  শ্রী কেদারনাথ-বদ্রীনাথ মন্দির কমিটি সূত্রে খবর, ‘১৪ ননভেম্বর বেলা ১১ টা ৪৫ মিনিটে অন্নকূটের পরে গঙ্গোত্রী ধামের দরজা শীতের জন্য বন্ধ হয়ে যাবে। ১৫ নভেম্বর ভাইফোঁটার দিন বন্ধ হয়ে যাবে যমুনোত্রীধামের দরজা। অক্টোবর মাসের ২৪ তারিখ বিজয়া দশমীর দিন ঠিক হবে এবছর কোন তারিখে এবছর বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা।

ছবি : সংগৃহীত 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন