Fire : রং কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল

SHARE:

রং কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকল

সাশ্রয় নিউজ ★ বারাসাত : উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসাতের কদমগাছিতে একটি রঙের কারখানায় এদিন আগুন লাগে। বিধ্বংসী আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও স্থানীয় পুলিশ। আগুনের তীব্রতায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ঘটনায় রঙ কারখানার ৩ জন শ্রমিক গুরুতর আহত হন বলে পুলিশ সূত্রে খবর। দমকলের ৪ টি ইঞ্জিন ও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য চেষ্টা করে চলেছেন। সেই সঙ্গে পুলিশ জানার চেষ্টা করছে, আগুন লাগার কারণ।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন