TMC : ধর্নার অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূল কংগ্রেসের

SHARE:

ধর্নার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি তৃণমূল কংগ্রেসের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চেয়ে দিল্লি পুলিশকে চিঠি তৃণমূল কংগ্রেসের। ১০০ দিনের টাকার দাবিতে আগামী ২-৩ অক্টোবর যন্তর-মন্তর সহ আরও দু’টি জায়গায় ধর্নার অনুমতি চায় বলে সূত্রের খবর। অন্য দু’টি জায়গা হল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংহ-এর বাড়ির সামনে ও কেন্দ্রীয় কৃষিভবনের সামনে। তৃণমূল সূত্রে আরও খবর, এই ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাই মঞ্চ থেকে দিল্লি চলো যাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর যে, রামলীলা ময়দানে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ধর্নার অনুমতি দেননি দিল্লি পুলিশ। আবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চেয়ে আবেদন তৃণমূল কংগ্রেসের।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন