Farmers : কৃষরা পথে নামবেন ২৬ জানুয়ারি 

SHARE:

কৃষরা পথে নামবেন ২৬ জানুয়ারি 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ফের কৃষকরা পথে নামবেন। কৃষিজাত দ্রব্যের মূল্যবৃদ্ধির দাবি নিয়ে দিল্লির রাস্তায় আন্দোলন করেন কৃষকরা। তা, দু’বছর হয়ে গেল। এবার সেই আন্দোলনের বর্ষপূর্তির দিন কৃষক সমন্বয় কমিটি  ‘কৃষক ঐক্য দিবস’ -এর ডাক দিয়েছে। কৃষক সমন্বয় রাজ্য কমিটির পক্ষে কার্তিক পাল ও অমল হালদার জানান, “পশ্চিমবঙ্গ সরকারের কাছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার আইনের খসড়া পাঠানো সত্ত্বেও কোনও পদক্ষেপ হয়নি। তাই ২৬ তারিখ কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ জানানো হবে। জেলা ও ব্লক স্তরে থাকবে প্রতিবাদ কর্মসূচি।” উল্লেখ্য, দিল্লিতে কৃষি আইন বাতিল করার জন্য কৃষকরা ঐতিহাসিক আনদোলন করেন। তাঁদের আন্দোলনের ফলে, কেন্দ্রীয় সরকার কৃষি আইন প্রত্যাহার করেন। সংগঠনের পক্ষে উল্লেখ, কৃষি আইন বাতিল করলেও সরকার অন্যান্য প্রতিশ্রুতি রাখতে পারেননি। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment