তনুজা বন্দ্যোপাধ্যায়, সাশ্রয় নিউজ ডেস্ক ★ কলকাতা : মা হওয়ার সময় নিজের মতো বেছে নিতে চান আজকের অনেক নারী। ব্যক্তিগত জীবনের পরিকল্পনা, কেরিয়ারের চাপ কিংবা শারীরিক কারণে অনেকেই চাইলেই তাৎক্ষণিকভাবে মাতৃত্বের পথে হাঁটতে পারেন না। তাই ভবিষ্যতের জন্য ভরসা হয়ে উঠছে ডিম্বাণু সংরক্ষণ। বলিউড থেকে সাধারণ নারী, সবার কাছেই এই প্রক্রিয়া হয়ে উঠছে আলোচনার বিষয়। প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) ৩০ বছর বয়সেই ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত নেন। আর ঠিক সেই ধারাতেই হাঁটতে চেয়েছিলেন অভিনেত্রী সোহা আলি খান (Soha Ali Khan)। কিন্তু তাঁর পথ মোটেই সহজ ছিল না।

সোহা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ডিম্বাণু সংরক্ষণের জন্য চিকিৎসকের কাছে গেলে তাঁকে একেবারে অপ্রস্তুত করে দেওয়া মন্তব্য শুনতে হয়েছিল। চিকিৎসক নাকি তাঁকে সরাসরি বলেছিলেন, ‘জরায়ু তো আপনার মুখ দেখতে পারছে না!’ বয়স এবং মাতৃত্ব নিয়ে এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই আঘাত পেয়েছিলেন সোহা। শুধু তাই নয়, তাঁকে আরও জানানো হয় যে, ডিম্বাণু সংরক্ষণের আদর্শ সময় ২৮ থেকে ৩৪ বছরের মধ্যে।

অথচ তখন সোহা পেরিয়ে গিয়েছিলেন সেই বয়সসীমা। ফলে চিকিৎসকের কাছে কটাক্ষই শুনতে হয়েছিল তাঁকে।অভিনেত্রীর কথায়, ‘আমার ইচ্ছে ছিল সময়মতো ডিম্বাণু সংরক্ষণ করার। কিন্তু ভারতে তখনও খুব বেশি ফার্টিলিটি সেন্টার গড়ে ওঠেনি। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমাজ থেকে শুরু করে ডাক্তারদের কাছেও আমাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।’ সোহা আরও জানান, সেই সময়ে তিনি অনুভব করেছিলেন, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েও কীভাবে নারীরা অপ্রয়োজনীয় চাপে পড়ে যান।

কিন্তু তিন বছর পর পরিস্থিতি বদলায়। মা হন সোহা আলি খান। মেয়ে ইনায়া (Inaaya) জন্মের সময় অবশ্য তিনি স্পষ্ট করেননি যে, তা স্বাভাবিক প্রক্রিয়ায় নাকি সারোগেসির মাধ্যমে হয়েছে। বিষয়টি তিনি একান্তভাবে ব্যক্তিগত রাখতে চেয়েছেন।বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে ডিম্বাণু সংরক্ষণ নিয়ে আগ্রহ বেড়েছে অনেকেরই। কেরিয়ার, জীবনযাপন ও শারীরিক জটিলতার কারণে যারা তাৎক্ষণিকভাবে মা হতে চান না, তাঁদের জন্য এটি বড় ভরসা হয়ে উঠছে। বলিউডে প্রিয়ঙ্কা চোপড়া, একতা কপূর (Ekta Kapoor) সহ একাধিক তারকা এই পদক্ষেপ নিয়েছেন।
এটিও পড়ুন : Sourav Ganguly Biopic Shooting | সৌরভের বায়োপিকের জন্য কলকাতায় রাজকুমার রাও, শহরজুড়ে চলছে রেইকি
সমাজের বিভিন্ন স্তরের মহিলারাও আজ একই পথে হাঁটছেন। বিশেষজ্ঞদের মতে, সময়মতো সঠিক তথ্য না পেলে বা সঠিক সুযোগ না থাকলে অনেক মহিলাই ডিম্বাণু সংরক্ষণের চেষ্টা করেও ব্যর্থ হন। তাই সঠিক পরামর্শ ও বয়সে উদ্যোগ নেওয়া জরুরি। অন্যদিকে, সোহা আলি খানের অভিজ্ঞতা প্রমাণ করে দেয়, কেবল বৈজ্ঞানিক দিক নয়, সমাজ ও চিকিৎসকের দৃষ্টিভঙ্গিও নারীর মাতৃত্বের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। উল্লেখ্য, আজকের দিনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা আলোচনায় বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। মাতৃত্বের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত, এই ভাবনা আরও বেশি করে ছড়িয়ে পড়ছে। তবুও, সোহা আলি খানের মতো অনেকেই এখনও এমন অস্বস্তিকর অভিজ্ঞতার মুখে পড়েন। তবে ধীরে ধীরে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Sara Tendulkar viral video, Sachin Tendulkar family, Arjun Tendulkar Sania Chandok engagement | শচীন তেন্ডুলকরের পরিবারে মিষ্টি মুহূর্ত, সানিয়া চণ্ডকের সঙ্গে সারা তেন্ডুলকরের ভিডিও আবার ভাইরাল




