Dupguri By Election 2023 : তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহাকুমা করার আশ্বাস অভিষেকের

SHARE:

তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহাকুমা করার আশ্বাস অভিষেকের 

সাশ্রয় নিউজ ★ ধূপগুড়ি : তিন মাসের মধ্যে ধূপগুড়িকে মহাকুমা করার আশ্বাস। ধূপগুড়ি বিধানসভা উপ নির্বাচনের আর মাত্র পাঁচ দিন বাকী। তার আগে আজ শনিবার নির্বাচনী প্রচার করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন নির্বাচনী সভা থেকে ধূপগুড়িকে তিন মাসের ভেতর মহকুমা করার আশ্বাস দেন। তাঁর কথায়, “৩১ ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে। আমি কথা দিয়ে গেলাম। ৩ মাসের মধ্যে ধূপগুড়িকে মহকুমা করার দায়-দায়িত্ব এই সভা থেকে আমি কাঁধে তুলে নিলাম।” সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী অভিষেকের প্রতিশ্রুতিকে টিপ্পনী কেটে বলেন, “উনি একজন সাংসদ। মন্ত্রীও নন, মুখ্যমন্ত্রীও নন। উনি ভোট প্রচারে এসে ঘোষণা করলেন, ধূপগুড়িকে পৃথক মহকুমা করা হবে। এটা মুখ্যমন্ত্রীর কাজ। এটা মন্ত্রিসভার সিদ্ধান্ত। মন্ত্রিসভার সিদ্ধান্ত ছাড়া মুখ্যমন্ত্রীও এই ঘোষণা করতে পারেন না। এটা কি সাংসদের কাজ নাকি? এটা বেআইনি। আর আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর এটা ঘোষণা করা যায় না। এটা নির্বাচন কমিশনের দেখা উচিত। মুখ্যমন্ত্রীও ২ বছর আগে ঘোষণা করেছিলেন। কিন্তু, কিছু হয়নি।” অভিষেকের মন্তব্যের মালোচনা করেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন, আড়াই বছর আগে মুখ্যমন্ত্রীও এটা ঘোষণা করেছিলেন। কিন্তু, তিনি তা করেননি। এখন ভাইপো ঘোষণা করছেন। ধূপগুড়িতে কী হতে চলেছে, তা আঁচ পেয়ে এমন ঘোষণা করছেন। কিন্তু, তিনি সরকারের কে? আর আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর কোনও নেতা এই ঘোষণা করতে পারেন না।” অন্যদিকে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মন্তব্য ঘিরে প্রশ্ন তুললেন বিজেপি ও বাম কংগ্রেস জোট।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন