Kolkata : ডেঙ্গী আক্রান্তের মৃত্যু

SHARE:

ডেঙ্গী আক্রান্তের মৃত্যু

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দিন ডেঙ্গী আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবার ডেঙ্গীতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন এক গৃহবধূ। তাঁর বাড়ি নিউ আলিপুর সাহাপুরের ১১৮ নম্বর ওয়ার্ডে।

প্রতীকী ছবি

 

পরিবার সূত্রে খবর, ওই গৃহবধুকে প্রথমে বিপি পোদ্দার হাসপাতালে ভর্তি করার পরে সেখানে তাঁর শারিরীক অবস্থার অবনতি হয়। সেখান থেকে তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান স্থানান্তর করে নিয়ে যান পরিবারের লোকজন। রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান-এও তাঁর অবস্থার উন্নতি না হলে একটি বেসরকারি নার্সিংহোম-এ ভর্তি করা হয় ৩৩ বছর বয়সী গৃহবধূকে। চিকিৎসকরা তাঁকে ভেন্টিলেশনে দেন। গতকাল রাতে ওই বেসরকারি নার্সিংহোম-এ তাঁর মৃত্যু হয় বলে উল্লেখ।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন