Deepika Padukone Walk of Fame | দীপিকার হলিউড জয়, ‘ওয়াক অফ ফেম’-এ নাম উঠল অভিনেত্রীর

SHARE:

রণবীর কাপুর ফাঁস করলেন দীপিকা পাড়ুকোনের রাগী রূপ, ভাইরাল পুরনো সাক্ষাৎকার। দীপিকার ফোন ভাঙার কাহিনি। বলিউডের পুরনো প্রেমের গল্পে নতুন আলো।

বসুধা চৌধুরী ★ সাশ্রয় নিউজ, মুম্বাই : বলিউডের পর এবার হলিউডেও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন। সদ্যই ঘোষণা হয়েছে, ‘ওয়াক অফ ফেম’-এর (Walk of Fame) ‘মোশন পিকচার্স’ বিভাগে দীপিকার নাম যুক্ত হচ্ছে। এর মাধ্যমে দীপিকা হয়ে গেলেন প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি এই আন্তর্জাতিক সম্মান পেলেন। হলিউড চেম্বার অফ কমার্স (Hollywood Chamber of Commerce) এই ঘোষণা করে জানায়, “দীপিকা পাড়ুকোন হল ভারতীয় সিনেমার অন্যতম শক্তিশালী প্রতিনিধি। তাঁর অবদান বিশ্বের কাছে ভারতের গর্বকে আরও উজ্জ্বল করেছে।” উল্লেখ্য যে, প্রতিটি তারকা যেখানে বসানো হয়, তা তৈরি করা ও সংরক্ষণে খরচ হয় বিপুল অঙ্কের অর্থ।

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

ওয়াক অফ ফেম-এর অফিসিয়াল সাইট অনুযায়ী, একটি তারকা তৈরির জন্য খরচ প্রায় ৭৩ লক্ষ টাকা। দীপিকার ক্ষেত্রেও এই খরচ একই রকম। তবে এই অর্থ কে দিল, তা এখনও স্পষ্ট নয়। জানা যাচ্ছে, মনোনয়ন পদ্ধতিতে খরচ হয় ২৭৫ ডলার (প্রায় ২৩,৫৩০ টাকা)। এরপরই থাকে মূল খরচ, যা অভিনেত্রী নিজে বা তাঁর স্পনসর বহন করে।

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

ওয়াক অফ ফেম-এর নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার পর তারকার অনুমোদন আবশ্যক। অনুমোদন মিললে অর্থ প্রদান করা হয়। এই খরচ অভিনেতা, অভিনেত্রীর সহকারী দল অথবা স্পনসর দিতে পারে। দীপিকা নিজে দিয়েছেন, না কি কোনও সংস্থা, তা নিয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও মন্তব্য আসেনি।

দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

দীপিকার হলিউড যাত্রা শুরু হয় ‘XXX: রিটার্ন অফ জ্যান্ডার কেজ’ (XXX: Return of Xander Cage) সিনেমা দিয়ে। এরপরই বিশ্ব সিনেমায় তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। বলিউডের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র ক্ষেত্রেও তিনি নিজের প্রতিভার ছাপ রেখে চলেছেন। হলিউড চেম্বার অফ কমার্স-এর তরফে বলা হয়েছে, “এই সম্মান শুধু দীপিকার নয়, গোটা ভারতের। আমরা গর্বিত, এমন একজন আন্তর্জাতিক তারকাকে ওয়াক অফ ফেমে অন্তর্ভুক্ত করতে পেরে।”

দীপিকা পাড়ুকোন। ছবি : সংগৃহীত

ভারতের বিনোদন জগতে এই খবরে উচ্ছ্বাসের ঝড় বইছে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা দীপিকাকে অভিনন্দন বার্তায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখছেন, “এটা ভারতের জন্য গর্বের দিন।”

দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত

অন্যদিকে, দীপিকার ঘনিষ্ঠমহল জানাচ্ছে, এই অর্জন তাঁর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব সিনেমায় একজন ভারতীয় অভিনেত্রী হিসেবে এই স্বীকৃতি পাওয়া খুবই বড় ঘটনা। যদিও দীপিকা এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি, তবে শিগগিরই তাঁর তরফে বক্তব্য আসবে বলে আশা অনুরাগীদের।প্রসঙ্গত, ওয়াক অফ ফেম (Walk of Fame) মূলত হলিউডের সেই বিখ্যাত ফুটপাথ, যেখানে আন্তর্জাতিক তারকাদের নামের স্মারক তারা বসানো হয়। বিশ্বের নানা দেশের মানুষ এখানে এসে ছবি তোলেন। ভারতীয় সিনেমা থেকে এই প্রথম কোনও নায়িকা এই বিরল সম্মান পেলেন। অনেকেই বলছেন, দীপিকার এই প্রাপ্তি নতুন প্রজন্মের ভারতীয় অভিনেত্রীদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।

সব ছবি: সংগৃহীত 
আরও পড়ুন : Priyanka Chopra | ‘যা দেখছেন, সবটাই সত্যি নয়!’ ভার্জিনিটি বিতর্কে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন