Aditya Roy Kapur new relationship news : অনন্যাকে ছেড়ে সারার প্রতি টান? নতুন সম্পর্কের ইঙ্গিত দিলেন আদিত্য রায় কপূর

SHARE:

পার্বতী কাশ্যপ ✪ সাশ্রয় নিউজ : দীর্ঘ দু’বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে অনন্যা পাণ্ডে (Ananya Panday) এবং আদিত্য রায় কপূর (Aditya Roy Kapur)-এর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন থামছেই না। বলিউডের এই তারকা জুটি হঠাৎ আলাদা হয়ে যাওয়ায় অনন্যা বেশ ক’য়েক মাস অবসন্ন ছিলেন বলে ঘনিষ্ঠ সূত্রের খবর।

সারা আলি খান। ছবি : সংগৃহীত

তবে এখন তিনি নিজের কাজেই মন দিয়েছেন। ‘কোহর’ এবং আরও ক’য়েকটি ছবির শ্যুটিংয়ে ব্যস্ত অনন্যা, সেই সঙ্গে বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটও সারছেন নিয়মিত। অন্যদিকে, অনন্যার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই সারার (Sara Ali Khan) সঙ্গে আদিত্যর ঘনিষ্ঠতা তৈরি হয় বলে বলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে।

অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত

অনুরাগ বসু (Anurag Basu)-র নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’ (Metro In Dino)-তে একসঙ্গে কাজ করছেন আদিত্য ও সারা। ছবির শ্যুটিং শুরু হওয়ার পর থেকেই দু’জনকে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। কখনও ফ্যাশন শোতে র‍্যাম্পে হাঁটছেন একসঙ্গে, কখনও ছবির প্রচারে এক শহর থেকে আরেক শহরে ঘুরছেন। তাঁদের রসায়ন নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বসিত নেটিজেনরা।

সারা আলি খান। ছবি : সংগৃহীত

সম্প্রতি কলকাতায় (Kolkata) ছবির প্রচারে এসে দু’জনের অভিব্যক্তি দেখে উপস্থিত দর্শকরা মুগ্ধ। অনুষ্ঠানে আদিত্যকে সাংবাদিকেরা জিজ্ঞেস করেন, তিনি কি সত্যিই নতুন সম্পর্কে রয়েছেন? উত্তরে হেসে আদিত্য বলেন, “হ্যাঁ, আমি নতুন একটা সম্পর্কে রয়েছি, সেটা এই ‘মেট্রো ইন দিনো’ ছবিটার সঙ্গে।” তাঁর এই উত্তর শুনে উপস্থিত সকলেই হেসে ফেলেন। তবে অনেকেই মনে করছেন, এই কথার মধ্যে দিয়ে হয়ত অভিনেতা সারার সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার ইঙ্গিত দিলেন।অনেকের মতে, অনন্যার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই সারার প্রতি আদিত্যর মুগ্ধতা বাড়ছিল। কারণ, ছবির সেট থেকে শুরু করে রিয়েল লাইফ প্রোমোশন, সর্বত্রই তাঁরা বেশ স্বচ্ছন্দ। তাঁদের রসায়ন দেখে এক অনুরাগী বলেছেন, “ছবিতে যদি ওদের এমন কেমিস্ট্রি থাকে, তাহলে বক্স অফিসে হিট হবেই।” অন্যদিকে, ছবির পরিচালক অনুরাগ বসু জানিয়েছেন, “‘মেট্রো ইন দিনো’ মানুষের গল্প নিয়ে তৈরি। সম্পর্কের সমীকরণ, ভালবাসা, দূরত্ব, সবটাই থাকবে ছবিতে।”

সারা আলি খান। ছবি : সংগৃহীত

এই ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের (Anupam Kher), নীনা গুপ্ত (Neena Gupta), পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), কঙ্কণা সেনশর্মা (Konkona Sen Sharma), আলি ফয়জল (Ali Fazal) এবং ফাতিমা সানা শেখ (Fatima Sana Shaikh)। প্রথম ‘লাইফ ইন আ মেট্রো’র পর অনুরাগ বসুর এই ছবিও শহুরে প্রেম আর জটিল সম্পর্কের গল্প নিয়ে আসছে নতুন মাত্রা। তবে ছবির চেয়েও বেশি চর্চা এখন আদিত্য-সারার সম্পর্ক নিয়ে। আদিত্যর কথাতেই পরিষ্কার, তিনি এখন কাজ আর নতুন গল্পের প্রেমে পড়েছেন। তবে অনন্যার সঙ্গে দূরত্ব আর সারার সঙ্গে এই নতুন বন্ধুত্ব কী পর্দার বাইরেও আলাদা কোনও গল্প লিখবে? সেই উত্তর সময়ই দেবে।

ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Amrita Singh, Sara Ali Khan | ‘মা কষ্ট পান, তাই ব্লক করে রাখি!’ সারার সিদ্ধান্তে হতবাক বলিউড

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন