সাশ্রয় নিউজ ✪ ওয়াশিংটন : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) কড়া ভাষায় আক্রমণ করলেন রিপাবলিকানদের নতুন বাজেট বিলকে। তাঁর মতে, এই বাজেট বিল কেবল ‘reckless’ বা অবিবেচকই নয়, একে ‘cruel’ বা নিষ্ঠুর বলাই উচিত। বাইডেনের অভিযোগ, এই বাজেটের ফলে লক্ষ লক্ষ আমেরিকানের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।
সমাজ মাধ্যমের পাতায় বাইডেন লিখেছেন, “The Republican budget bill is not only reckless — it’s cruel. It slashes Medicaid and takes away health care from millions of Americans. It closes rural hospitals and cuts food assistance for our veterans and seniors. It jacks up energy bills. And it could trigger deep cuts to Medicare while driving up the deficit by $4 trillion. All of this to give a massive tax break to billionaires.”
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যে স্পষ্ট, রিপাবলিকান বাজেটের সবচেয়ে বড় ধাক্কা পড়তে চলেছে সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের ওপর। বাইডেনের মতে, এই বাজেট বিল পাস হলে গ্রামের হাসপাতালগুলো বন্ধ হয়ে যেতে পারে। ফলে প্রান্তিক অঞ্চলের মানুষরা চিকিৎসার সুযোগ থেকে একেবারে বঞ্চিত হবেন। শুধু তাই নয়, বয়স্ক নাগরিক ও ভেটেরানদের জন্য খাদ্য সহায়তা প্রকল্পেও বড়সড় কাটছাঁট হতে পারে। তাঁর দাবি অনুযায়ী, এই বাজেট বিলের ফলে বিদ্যুৎ ও জ্বালানির বিল বেড়ে যাবে, ফলে সাধারণ মানুষের খরচের বোঝা আরও বাড়বে। অথচ এই সমস্ত কিছুর বিনিময়ে যে লক্ষ্যপূরণ করা হচ্ছে, তা হল ধনকুবেরদের (Billionaires) বিশাল অঙ্কের করছাড় দেওয়া। বাইডেনের মতে, এই বাজেটের ফলে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ঘাটতি তৈরি হতে পারে, যা দেশের সামগ্রিক আর্থিক স্থিতির জন্যও মারাত্মক ক্ষতিকর।
বিশেষজ্ঞদের একাংশের মতে, বাইডেন (Joe Biden) যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রকে আলাদা করে তুলে ধরেছেন, তা সাধারণ মানুষের কাছে স্পষ্ট বার্তা পৌঁছে দিচ্ছে যে এই বাজেট বিল পাস হলে তার প্রভাব কোথায় কোথায় পড়তে পারে। তবে রিপাবলিকান (Republican) নেতাদের মতে, এই বাজেটই আমেরিকার আর্থিক কাঠামোকে সুদৃঢ় করতে পারে। তাঁদের দাবি, ‘বিলিয়নিয়ারদের করছাড়’ আসলে বিনিয়োগের পথ প্রশস্ত করবে ও সেখান থেকে আয় বৃদ্ধি হবে। ফলে পরোক্ষভাবে সাধারণ মানুষের উপকারই হবে। কিন্তু বাইডেন শিবিরের বক্তব্য, একদিকে মিডিকেয়ার ও মেডিকেইডে কাটছাঁট, অন্যদিকে বিলিয়নিয়ারদের জন্য করছাড় এই দুইয়ের সমীকরণেই স্পষ্ট হয়ে যাচ্ছে কারা উপকৃত হবেন। বাইডেনের মতে, “Working people deserve better.” অর্থাৎ, দেশটিতে পরিশ্রমী মানুষরা এর থেকে অনেক ভাল কিছু পাওয়ার যোগ্য। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আগামী নির্বাচনকে মাথায় রেখেই বাইডেন এই কড়া ভাষা ব্যবহার করছেন। কারণ, স্বাস্থ্যসেবা ও খাদ্য সহায়তা প্রকল্পে কাটছাঁটের ইস্যু আমেরিকান ভোটারদের মনে বড় প্রভাব ফেলে। সেই সঙ্গে ধনকুবেরদের করছাড়ের বিষয়টিও জনমানসে নেতিবাচক প্রভাব ফেলে, বিশেষত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের মধ্যে। ফলে রিপাবলিকান বাজেট বিলকে হাতিয়ার করে বাইডেন ডেমোক্র্যাটদের রাজনৈতিক শক্তি আরও দৃঢ় করতে চাইছেন বলেই ধারণা রাজনৈতিক কূটনৈতিক মহলের। তবে রিপাবলিকান (Republican) শিবিরের এক নেতা জানিয়েছেন, “বাইডেন যেভাবে বিষয়টিকে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য ব্যবহার করছেন, তা বাস্তবের সঙ্গে মেলে না। এই বাজেট দেশের ভবিষ্যতের জন্য উপকারী।” অবশ্য, এর উত্তর হিসাবে বাইডেন বলেছেন, “যেখানে হাসপাতাল বন্ধ হবে, মানুষ খাবার পাবে না, বিদ্যুৎবিল বেড়ে যাবে, সেই বাজেট দেশের ভবিষ্যতের জন্য কীভাবে ভাল হতে পারে?” এখন দেখার, এই বিতর্কের জল কতদূর গড়ায় ও শেষ পর্যন্ত আমেরিকার সংসদে এই বাজেট বিল পাস হয় কি না।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন : Donald Trump vs Elon Musk | ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ক সংঘাত, ট্রাম্পের তীব্র আক্রমণ ইলন মাস্ককে



