December 2025 Horoscope | ডিসেম্বরের দ্বিতীয় ভাগে খুলে যাচ্ছে সৌভাগ্যের দরজা, পাঁচ রাশির জীবনে আসছে অপ্রত্যাশিত সুখবর

SHARE:

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ২০২৫ সালের বিদায়ে যখন দিনক্ষণ গুনছে, ঠিক সেই সময় জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে বছরের একেবারে শেষদিকে পাঁচটি রাশির জীবনে নেমে আসতে চলেছে সৌভাগ্যের বন্যা। দীর্ঘদিনের চাপ, অনিশ্চয়তা এবং মানসিক ক্লান্তির পর অবশেষে ডিসেম্বরের দ্বিতীয় ভাগ এই রাশিগুলির ওপর নেমে আসতে চলেছে আশীর্বাদের মতো। কেউ পাবেন অপ্রত্যাশিত অর্থলাভ, কারও সামনে খুলে যাবে নতুন চাকরি বা উন্নতির পথ, আবার কারও সম্পর্কের সমীকরণ বদলে আরও দৃঢ় হয়ে উঠবে। বলা হচ্ছে-এই পাঁচ রাশির জাতক-জাতিকাদের বছর শেষটা হবে আনন্দ, স্বস্তি ও নতুন সম্ভাবনায় ভরপুর।

আরও পড়ুন : Lucknow UNESCO recognition, Creative City of Gastronomy India | ‘নবাবি স্বাদের জয়!’ ইউনেস্কোর স্বীকৃতিতে বিশ্বের মানচিত্রে উজ্জ্বল লখনউ, ভারতের দ্বিতীয় ‘Creative City of Gastronomy’

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরের দ্বিতীয় ভাগে নক্ষত্রের বিশেষ অবস্থান এই পাঁচ রাশির পক্ষে অভূতপূর্ব শুভফল বয়ে আনবে। শনি, বুধ ও বৃহস্পতির অবস্থান তৈরি করবে নতুন সুযোগ, কর্মক্ষেত্রে সাফল্য এবং প্রেম-সম্পর্কে মিষ্টি মুহূর্ত। বছরজুড়ে যাঁরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন, তাঁদের মুখে এই সময় ফুটে উঠবে বহু প্রতীক্ষিত স্বস্তির হাসি। এই শুভ তালিকায় প্রথমেই রয়েছে বৃষ (Taurus) রাশি। বহুমুখী পরিশ্রম সত্ত্বেও এত দিন ধরে কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত স্বীকৃতি না-পাওয়া বৃষ রাশির জাতকদের এবার ভাগ্যদেবী হাসি উপহার দিতে চলেছেন। বিশেষজ্ঞদের কথায়, ‘বছরের শেষ ভাগে বৃষ রাশির জাতকরা তাঁদের প্রতিভার মূল্য পাবেন। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার দক্ষতার স্বীকৃতি দেবেন।’ কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সম্পর্কেও আসবে নতুন আলো। সঙ্গীর (Partner) সঙ্গে যত মনোমালিন্য ছিল, তা মুছে গিয়ে সম্পর্কে ফিরবে উষ্ণতা। প্রেমের সময় কাটবে আরও সুন্দর ও সুরেলা।

দ্বিতীয় রাশি মিথুন (Gemini)। ডিসেম্বরের শেষ দুই সপ্তাহ হবে কর্মগত সাফল্যের পর্ব। সহকর্মীদের (Colleagues) থেকে প্রয়োজনীয় সহায়তা মিলবে, যা কাজকে আরও সহজ করবে। নতুন দায়িত্ব বা কোনও গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্বও পেতে পারেন মিথুন রাশির ব্যক্তিরা। যারা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা পেতে পারেন প্রতীক্ষিত সুযোগ। বিশেষজ্ঞদের মতে, ‘মিথুন রাশির সৌভাগ্যের দরজা এ সময় প্রচণ্ডভাবে খুলে যাবে। পরিবারে মিলবে শান্তি আর উৎসবের মতো আনন্দময় সময়।’ শীতের এই শেষভাগ পরিবারের সঙ্গে কাটবে হাসিমুখে ও উষ্ণতায়। তৃতীয় রাশি তুলা (Libra)। বছরের শেষ সপ্তাহে তুলা রাশির আকাশ হবে একেবারে নির্মল। দীর্ঘদিন ধরে কোনও বিশেষ কাজ বা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছেন যাঁরা, তাঁরাও সহজেই সাফল্য পাবেন বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে বসের (Boss) প্রশংসা মিলবে, সহকর্মীদের প্রশংসাও আসবে নিয়মিত। বিশেষজ্ঞদের ভাষায়, ‘এই সময় তুলা রাশির কাজের মূল্যায়ন হবে এবং তাঁদের অপেক্ষমান যেকোনও স্থগিত কাজ সফলভাবে সম্পন্ন হবে।’ সন্তানের স্বাস্থ্যের উন্নতি হবে বলে জানাচ্ছে রাশিফল, যা পরিবারের সকলের জন্যই মন ভাল করার মতো খবর।

আরও পড়ুন : Astrological Benefits of Chandan | চন্দনের আশ্চর্য প্রভাব: ভাগ্য ফেরাতে পারে এই ছয় টোটকা, জানুন কীভাবে করবেন

তালিকার চতুর্থ রাশি মকর (Capricorn)। শনিদেব (Shani) শাসিত এই রাশির মানুষের জন্য ২০২৫ সালের শেষ ভাগ হবে সৌভাগ্যময়। বছরের চাপ ও ঝামেলার পর ডিসেম্বরের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রের চাপ কমবে। হঠাৎ করে অর্থলাভের সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক দিককে করবে শক্তিশালী। বন্ধুদের সঙ্গে অতীতের কোনও ভুল বোঝাবুঝি কাটতে পারে, এমনকি হারিয়ে যাওয়া বন্ধুরাও আবার যোগাযোগ পুনরুজ্জীবিত করতে পারেন। প্রেমের ক্ষেত্রেও শুভ যোগ। বিশেষজ্ঞদের মতে, ‘মকর রাশির ব্যক্তিরা চাইলে এই সময় মনের মানুষের (Love Interest) কাছে প্রেমের প্রস্তাব রাখতে পারেন। ইতিবাচক উত্তর পাওয়ার সম্ভাবনা যথেষ্ট।’

 

পঞ্চম রাশি কুম্ভ (Aquarius)। বছরের শেষ পর্বটি কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কাছে হবে চমক এবং অর্জনের। বিশেষজ্ঞরা বলছেন, ‘আয়ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি, সম্পদের সম্ভাবনা এবং নতুন চাকরির সুযোগ কুম্ভ রাশির দরজায় কড়া নাড়বে।’ এই সময় কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনার কেরিয়ারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। নতুন প্রেমের যোগও আছে, আর বন্ধুবান্ধবের সঙ্গে ভ্রমণে যাওয়ার সুযোগও অনেকে পেতে পারেন। বছর শেষে জীবনের চাপ সরিয়ে এমন আনন্দ ও উদ্দীপনা খুবই ইতিবাচক প্রভাব ফেলবে মন-মেজাজে। উল্লেখ্য, সামগ্রিকভাবে বলা যায়, ডিসেম্বরের দ্বিতীয় ভাগ ২০২৫-এর সবচেয়ে শুভ সময় হতে চলেছে এই পাঁচ রাশির জন্য। কর্মক্ষেত্র, সম্পর্ক, আর্থিক দিক বা ব্যক্তিগত জীবন- সব ক্ষেত্রেই বর্ষশেষ এনে দেবে নতুন আলো, আশার দিগন্ত এবং মন ভরিয়ে দেওয়ার মতো সুখবর। যাঁরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে চলেছেন, তাঁরা অবশেষে বুঝতে পারবেন, এ বছর তাঁদের জন্যও জ্বলতে চলেছে সৌভাগ্যের তারা।

ছবি: প্রতীকী ও সংগৃহীত
আরও পড়ুন : Numerology July 5 | জুলাই ৫ জন্মদিনের মানুষের ভবিষ্যৎ: প্রেম, বিয়ে, চাকরি ও জীবনের গোপন রহস্য

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন