China : চিনে ফের কোভিড চোখ রাঙানি 

SHARE:

China : চিনে ফের কোভিড চোখ রাঙানি 

সাশ্রয় নিউজ ★ আন্তর্জাতিক ডেস্ক : বিগত ২ বছর চিনে কঠোর বিধিনিষেধ ছিল। তারপর  গতবছর চিন সরকার বিধিনিষেধ কিছুটা শিথিল করেছিল। নতুন করে দেশটিতে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ফের লকডাউন জারি করা হয় দেশটিতে।  নাগরিকদের প্রতিবাদের মুখে পড়ে সরকার। প্রতিবাদের ফলে পিছু সরে চিন প্রশাসন। শিথিল হয় বিধিনিষেধ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সরকারিভাবে দেশটি জানিয়েছে, এ পর্যন্ত কোভিডে চিনে নাকি মাত্র একজনের মৃত্যু হয়েছে। কিন্তু পশ্চিমা মিডিয়াগুলি দাবি করছে, চিনে দিনে প্রায় ১৫০ জন মানুষ কোভিডে মারা যাচ্ছেন। স্থানীয় সূত্রে অভিযোগ, ডেথ সার্টিফিকেটে কোভিডের কথা উল্লেখ থাকছে না। লেখা হচ্ছে, নিউমোনিয়া। তাঁরা মনে করছে, মৃত্যুর প্রকৃত পরিসংখ্যান চাপা পড়ে যাচ্ছে। গবেষণা সংস্থা দাবি করছে, এমন চলতে থাকলে চিনে আগামী বছর প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। গবেষকরা দাবি করেছেন, চিন পরিস্থিতির সঠিক তথ্য না দিলে, কোভিড আবার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। 

আমেরিকার ইনস্টিটিউট অফ হেলথ মেট্রিক্স অ্যাণ্ড ইভালুয়েশনের তাঁদের একটি রিপোর্টে দাবি, এ বছর এপ্রিল মাসে চিনে কোভিড সংক্রমণের গ্রাফ অনেক উঁচুতে উঠেছিল। তখন অন্তত ৩০ হাজার মানুষের প্রাণ যায়। সেই তথ্য প্রকাশ্যে আসতে দেয়নি চিনের শি জিনপিং সরকার। এত মানুষের মৃত্যুরতে ‘কোভিড শূন্য’ নীতি আরোপ করেছিল জিনপিং সরকার। চিন দাবি করে, ২০২০ সাল থেকে এখনও পর্যন্ত চিনে মাত্র সাড়ে ৫ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। তবে  চিনের দেওয়া এই পরিসংখ্যান মানতে চায়নি গবেষকরা। 

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়-এর গবেষকরা চিনে কোভিডের ফলে মৃত্যু বিষয়ক একটি মডেল প্রকাশ করেছেন। তাতে ওঁরা আশঙ্কা প্রকাশ করেন, আগামী বছর চিনে সংক্রমণের জন্য প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। গবেষক জেমস উড বলেন, ‘আমাদের মনে কোনও সন্দেহ নেই যে আগামী ক’য়েক মাস চিনের জন্য খুবই কঠিন হতে চলেছে।’ গবেষণায় দাবি করা হয়, গবেষকদের মডেল অনুযায়ী চিনা প্রশাসন নাগরিকদের যদি কোভিডের ফোর্থ ডোজ দেয়, তবে মৃত্যু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। 

গবেষকদের রিপোর্ট আছে আশঙ্কা ছড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলিতেও। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন