সাশ্রয় নিউজ ★ চণ্ডীগড় : আন্দোলনরত এক কৃষকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান। তিনি জানান, ‘শুভকরণের মৃত্যুর জন্য যেই পুলিশ কর্মী দায়ী হোক ন কেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ এছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিহত কৃষকের পরিবারকে অর্থ সাহায্যের কথাও ঘোষণা করেন। পাশাপাশি, শুভকরণ নামে ওই কৃষকের বোনকে সরকারি চাকরি দেওয়ার কথাও জানান মুখ্যমন্ত্রী ভগবান মান। উল্লেখ্য যে, হরিয়ানা উখাউরির সীমান্ত পয়েন্টে শুভকরণ নামে এক আন্দোলনরত কৃষকের মৃত্যু হয়। ঘটনায় ক্ষুদ্ধ আন্দোলনরত কৃষক সংগঠনগুলি। তাঁরা জানান, কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার হবে। -ফাইল চিত্র
আরও খবর : ED : শাহজাহানের আগাম জামিনের বিরোধিতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট




