Bridal Skincare Tips | বিয়ের আগে উজ্জ্বল ত্বক চান? হবু কনের জন্য রইল ঘরোয়া স্কিনকেয়ারের নির্ভরযোগ্য নির্দেশ

SHARE:

বিয়ের আগে হবু কনেদের জন্য ঘরোয়া স্কিনকেয়ার গাইড। ত্বক পরিষ্কার, স্ক্রাব, ফেসপ্যাক, টোনার, ময়েশ্চারাইজারসহ পুরো প্রি-ব্রাইডাল স্কিন রুটিন। সহজ ও কার্যকর সাজসজ্জা টিপস।

তনুজা বন্দ্যোপাধ্যায় ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : বিয়ের দিন প্রতিটি মেয়ের জীবনের সবচেয়ে বিশেষ মুহূর্ত। আর সেই বিশেষ দিনে নিখুঁত উজ্জ্বলতা, সতেজতা এবং আত্মবিশ্বাসী চেহারা কারই বা কাম্য নয়! কিন্তু অনেকেই ভুল ধারণায় থাকেন, বিয়ের আগের দিন একবার ফেশিয়াল করে নিলেই নাকি সব সমস্যা মিটে যাবে। বাস্তবে তা নয়। ত্বক সুন্দর রাখতে চাইলে ভরসা রাখতে হয় নিয়মিত ত্বকের যত্নের উপর। প্রসাধনী কিনে হঠাৎ ব্যবহার শুরু করলে উলটে ত্বকে র‍্যাশ বা ব্রণ দেখা দেওয়ার আশঙ্কাও থাকে। তাই সৌন্দর্যচর্চা যেন হয় ভেতর থেকে পুষ্টি জোগানো অনেক দিনের প্রক্রিয়া, এই বোঝাপড়ার মধ্যেই লুকিয়ে আছে নিখুঁত ব্রাইডাল (Bridal) লুকের রহস্য। হবু কনের জন্য এখানে রইল ধাপে ধাপে প্রি-ব্রাইডাল স্কিনকেয়ার রুটিন, যা একদিকে যেমন পুরোপুরি ঘরোয়া, তেমনই সহজে প্রয়োগযোগ্য। এই নিয়ম মেনে চললে ত্বক নিজে থেকেই ফিরে পাবে স্বাভাবিক উজ্জ্বলতা, আর মেকআপের প্রয়োজনও হবে কম।

বিয়ের আগে হবু কনেদের জন্য ঘরোয়া স্কিনকেয়ার গাইড। ত্বক পরিষ্কার, স্ক্রাব, ফেসপ্যাক, টোনার, ময়েশ্চারাইজারসহ পুরো প্রি-ব্রাইডাল স্কিন রুটিন। সহজ ও কার্যকর সাজসজ্জা টিপস।
ছবি : প্রতীকী

ত্বক পরিষ্কার : রোজকার যত্নের প্রথম ধাপ

আরও পড়ুন : Mobile Recharge Cost in India | মোবাইল রিচার্জের বাড়তি চাপ: সংকটে মধ্যবিত্ত ও দরিদ্র পরিবার, জরুরি পদক্ষেপের দাবি

বিয়ের প্রস্তুতি শুরুর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ত্বক পরিষ্কার রাখা। প্রতিদিন বাইরে না বেরোলেও ত্বকে ঘাম, ধূলোময়লা, তেল জমতেই থাকে। হবু কনেদের এ সময় দিনে দু’বার মুখ ধোয়া জরুরি। বিশেষ করে যাঁরা প্রতিদিন মেকআপ করেন, তাঁদের প্রথমে তুলোয় করে মেকআপ রিমুভার নিয়ে চোখ থেকে ঠোঁট, সব অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর অল্প অলিভ অয়েল (Olive Oil) নিয়ে হালকা মাসাজ করলে ময়লা সহজে উঠে যাবে। যাঁরা রোদে বেরোন, তাঁদের অবশ্যই ফেসওয়াশ দিনে অন্তত দু’বার ব্যবহার করতে হবে। এতে ত্বক সতেজ থাকবে এবং ব্রণের ঝুঁকিও কমবে।

স্ক্রাবিং : মৃত কোষ দূর করার সেরা পদ্ধতি

ত্বকের মৃত কোষ দূর করতে স্ক্রাব দরকার। সপ্তাহে দুই থেকে তিন দিন নিয়ম মতো স্ক্রাব করলে ত্বক অনেক বেশি মসৃণ দেখায়। একটি বাটিতে দুই চামচ ওটস (Oats), এক চামচ দুধ, এক চামচ কফি পাউডার (Coffee), চার-পাঁচ ফোঁটা মধু ভালো করে মিশিয়ে পুরো শরীরে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই দেখবেন শরীর ঝকঝকে লাগছে। আরেকটি কার্যকর স্ক্রাবের জন্য সমপরিমাণ মধু ও কফি নিয়ে তার সঙ্গে যোগ করুন এক চা চামচ নারকেল তেল (Coconut Oil)। সপ্তাহে দু’বার ব্যবহার করলেই ত্বক হবে কোমল, উজ্জ্বল এবং ব্রণর দাগ কমে যেতে শুরু করবে।

আরও পড়ুন : Panchayat Glamour Look | ঘোমটা থেকে গ্ল্যামার! শর্ট স্কার্টে ‘মঞ্জুদেবী’ নীনা গুপ্তা, ‘পঞ্চায়েত’ পরিবারের স্টানিং মেকওভার ভাইরাল নেটদুনিয়ায়

ফেসপ্যাক : রাতের ঘুমের আগে একটু বাড়তি যত্ন

যদি সময় থাকে, তাহলে ঘুমানোর আগে ফেসপ্যাক লাগালে তার ফল আরও দীর্ঘস্থায়ী হয়। পাকা কলা চটকে তার সঙ্গে দই মিশিয়ে মাখলে ত্বকের শুষ্কভাব দূর হয় ও ত্বক নরম হয়ে ওঠে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললেই মিলবে সতেজতা। যাঁদের ত্বকে দাগ বা পিগমেন্টেশন বেশি, তাঁরা অ্যালো ভেরা (Aloe Vera) ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। কাঁচা হলুদ বেটে তার সঙ্গে দু’চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে লাগালে সপ্তাহে তিন দিনে জেল্লা স্পষ্ট বেড়ে যায়। এটি পুরোপুরি প্রাকৃতিক এবং সংবেদনশীল ত্বকের জন্যও সম্পূর্ণ উপযোগী।

বিয়ের আগে হবু কনেদের জন্য ঘরোয়া স্কিনকেয়ার গাইড। ত্বক পরিষ্কার, স্ক্রাব, ফেসপ্যাক, টোনার, ময়েশ্চারাইজারসহ পুরো প্রি-ব্রাইডাল স্কিন রুটিন। সহজ ও কার্যকর সাজসজ্জা টিপস।
ছবি : প্রতীকী

টোনার : দৈনন্দিন যত্নের অবিচ্ছেদ্য অংশ

অনেক হবু কনে টোনারের গুরুত্ব বোঝেন না। কিন্তু ব্রণ, র‍্যাশ বা ফুসকুড়ি নিয়ন্ত্রণে টোনার অত্যন্ত কার্যকর। টম্যাটো (Tomato) দিয়ে তৈরি ঘরোয়া টোনার বিশেষ উপকারী। একটি টম্যাটো পিষে তার রস বের করে নিন এবং তার সঙ্গে তিন চামচ জল মিশিয়ে নিন। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ এই টোনার ত্বকের অতিরিক্ত তেল কমায়, রোমছিদ্র টাইট করে এবং ত্বক করে তুলতে সাহায্য করে দীপ্তিময়।

বিয়ের আগে হবু কনেদের জন্য ঘরোয়া স্কিনকেয়ার গাইড। ত্বক পরিষ্কার, স্ক্রাব, ফেসপ্যাক, টোনার, ময়েশ্চারাইজারসহ পুরো প্রি-ব্রাইডাল স্কিন রুটিন। সহজ ও কার্যকর সাজসজ্জা টিপস।
ছবি : প্রতীকী

ময়েশ্চারাইজার : ত্বকের আর্দ্রতা ধরে রাখার গোপন চাবিকাঠি

ত্বকের সৌন্দর্য ধরে রাখার মূল রহস্য হল ময়েশ্চারাইজিং। ত্বক তৈলাক্ত হলে ভিটামিন সি ও সেরামাইড (Ceramide) সমৃদ্ধ লাইটওয়েট ময়েশ্চারাইজার ভাল। শুষ্ক ত্বকের জন্য দরকার ঘন ক্রিম জাতীয় ময়েশ্চারাইজার, যা দীর্ঘক্ষণ আর্দ্রতা ধরে রাখবে। স্পর্শকাতর ত্বকের জন্য অ্যালো ভেরা ও ক্যামোমাইল (Chamomile) যুক্ত ময়েশ্চারাইজার দারুণ কাজ করে। এতে লালচেভাব ও জ্বালা কমে যায়।

নিজেকে সময় দিন, ত্বক নিজেই আপনাকে পুরস্কার দেবে 

বিয়ের সাজসজ্জা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, ত্বক যদি স্বাভাবিকভাবে সুস্থ ও উজ্জ্বল না হয়, তবে কোন মেকআপই কাঙ্ক্ষিত ফল দেবে না। তাই প্রস্তুতি শুরু হোক সময় হাতে রেখে, যাতে ত্বক পর্যাপ্ত যত্ন পায় এবং আপনার বিয়ের দিনটি হয়ে ওঠে একদম ছবির মতো নিখুঁত। সৌন্দর্য আসলে আত্মবিশ্বাসেরই আরেক নাম, আর সেই আত্মবিশ্বাসের উৎস লুকিয়ে আছে নিয়মিত যত্নে।

ছবি প্রতীকী ও সংগৃহীত
আরও পড়ুন : Tanushree Chakraborty marriage | লাস ভেগাসে রাজকীয় আয়োজনে বিয়ে, টলিপাড়ায় নতুন সুখবর আনলেন তনুশ্রী চক্রবর্তী

Sasraya News
Author: Sasraya News