পঞ্চায়েত সমিতির প্রার্থী ঘোষণা বিজেপির
সাশ্রয় নিউজ ★ নন্দীগ্রাম : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন-এর নির্ঘন্ট এখনও প্রকাশ করেনি নির্বাচন কমিশন। তার আগেই নন্দীগ্রামে পঞ্চায়েত সমিতির প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রাম-এর হরিপুর গ্রামপঞ্চায়েত এলাকার ১৪ টি গ্রাম পঞ্চায়েত আসনে ও তিনটি পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন জেলা বিজপি সাধারণ সম্পাদক মেঘনাদ পাল। ওই গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ১৫ টি গ্রাম পঞ্চায়েত আসন। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, আগে থেকে প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিতে চাইছে বিজেপি। সেই চমক নির্বাচনের ফলে কতটা কার্যকর হয়, সেই দিকেই চোখ থাকবে সাধারণ মানুষের।




