সোনারপুরে ভেঙে পড়ল ১৯ টি বাড়ির পাঁচিল
সাশ্রয় নিউজ :: সোনারপুর : সোনারপুরের নিকাশীর সময় ভেঙে পড়ল বাড়ির পাঁচিল। স্থানীয় সূত্রে খবর, কোনও কোনও পাঁচিলের তলায় মাটিও নেই। একনকী কোনও পাঁচিলের তলাতে গভীর গর্ত তৈরি হয়েছে বলে উল্লেখ। স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নিজের দলের একাংশকেই দুষছেন। স্থানীয় বাসিন্দারা জানান, ১৯ টি বাড়ির পাঁচিল ভেঙে গিয়েছে। এমডিএ-এ দ্রুত ব্যবস্থা না নিলে বড় ক্ষতির সম্মুখীন হতে হবে জনসাধারণকে।




