ভুল চিকিৎসায় ছাত্রী মৃত্যুর অভিযোগ পরিবারের
সাশ্রয় নিউজ :: আসানসোল : ভুল চিকিৎসায় একাদশ শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ পরিবারের চিকিৎসকের বিরুদ্ধে। পরিবারের বক্তব্য, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সর্দি-জ্বরের সমস্যায় ভর্তি করা হয় শুক্লা মণ্ডলকে। কিন্তু তাঁকে এক চিকিৎসক টাইফয়েডের ইঞ্জেকশন দেন। তারপর থেকেই শুক্লার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। দুর্গাপুরের ওই বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রীর। আজ সকালবেলা ছাত্রীর মরদেহ চিকিৎসকের বাড়ির সামনে রেখে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। চিকিৎসকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে মৃতার পরিবারের লোকজনের বিরুদ্ধে। পুলিশের সামনেই চিকিৎসকের লালগঞ্জের বাড়িতে ভাঙচুর ও হামলা হয় বলে উল্লেখ।



