অমর্ত্য সেনকে হেনস্থার প্রতিবাদে বিশিষ্টজনদের প্রতিবাদ
সাশ্রয় নিউজ ★ বোলপুর : অমর্ত্য সেনকে হেনস্থার প্রতিবাদে বিশিষ্টজনদের প্রতিবাদ প্রতীচী-এর সামনে।উপস্থিত ছিলেন সুবীর বন্দ্যোপাধ্যায়, কুন্তল রুদ্র, স্বপন ঘোষ প্রমুখ। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবার ঘোষণা করেছে, নিম্ন আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অমর্ত্য সেন-এর জমি নিয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না বিশ্বভারতী কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্ট-এর এই রায়কে স্বগত জানিয়েছেন বিদ্বজ্জনরা। স্বাগত জানান, বিশ্বভারতী-এর প্রাক্তনী, বর্তমান শিক্ষকদের বেশ বড় অংশ। আজ প্রতীচী-সামনে আগেই নির্ধারিত প্রতিবাদ সভা করেন বিশিষ্টজনরা। ‘সামাজিক মর্যাদা রক্ষা কমিটি’ নামের ওই সভায় পা-মেলান অনেকেই। ওই সভা থেকে অর্থনীতিবিদ অমর্ত্য সেন-কে হেনস্থার তীব্র প্রতিবাদ জানান বিদ্বজ্জনেরা।
-ফাইল চিত্র



