Amra Bangali : আমরা বাঙালী-এর পথসভা, নেতাজী স্মরণ 

SHARE:

আমরা বাঙালী-এর পথসভা, নেতাজী স্মরণ 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : নেতাজীর আদর্শ ও দেশাত্মবোধ অবিভক্ত ভারতবর্ষের মানুষকে ব্রিটিশদের থেকে দেশকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল। নেতাজী সুভাষ চন্দ্র বসু-এর আদর্শকে সামনে রেখে পরাধীনভারতবর্ষের বিপ্লবীরা নেতাজীর অকস্মাৎ অন্তর্ধানের পরে দেশকে মুক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। আজও আপামর ভারতীয় তথা বাঙালী তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন! 

২৩ জানুয়ারি, ২০২৩ সোমবার দেশের বিভিন্ন প্রান্তে নেতাজী সুভাষ চন্দ্র-এর ১২৬ তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে উদযাপিত হল। পশ্চিমবঙ্গে কলকাতা সহ প্রতিটি জেলায় মানুষ নিজেদের মতন করে তাঁর জন্মদিন উদযাপন করেন। শুধু বাম মনস্ক রাজনৈতিক দল নয়, অ-বাম দলগুলিও তাঁর জন্মদিনে শ্রদ্ধাজ্ঞাপন করেন। 

‘আমরা বাঙালী’ নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মসূচি পালন করে। মুর্শিদাবাদ জেলার বহরমপুর-এ আমরা বাঙালী সারাদিন জেলা সচিব স্বপন কুমার মণ্ডল-এর ব্যাপী নেতাজী স্মরণ অনু্ষ্ঠান করল। তাঁদের একটি র‍্যালী বেলা ১১ টা থেকে প্রায় বেলা ২ টো পর্যন্ত বহরমপুর শহর পরিক্রমা করে। ওই র‍্যালীতে অংশ নেন, দলটির রাজ্যে, জেলা তথা সর্বস্তরের কর্মীরা। র‍্যালীতে তাঁরা সবার জন্য খাদ্য, স্বাস্থ্য, পানীয় জল, ও বাঙালী রেজিমেন্টের দাবী তোলেন। র‍্যালী শেষে একটি পথ সভা করেন বহরমপুর মোহন-এর মোড়ে। সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সমতট সাংগঠনিক সচিব দীব্যেদু চৌধুরী, জেলা সচিব স্বপন কুমার মণ্ডল। এছাড়াও বক্তব্য রাখেন, নিতাই চন্দ্র মণ্ডল, সাক্ষীগোপাল দেব, বিশ্বরূপ প্রামানিক, জীবেশ সরকার, সুবীর মণ্ডল, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ। সভার সভাপতিত্ব করেন দুলাল চন্দ্র ঘোষ। জেলা ডাঃ সচিব স্বপ্নন মণ্ডল বলেন, আমরা রাজ্য জুড়ে আজ নেতাজীজন্ম জয়ন্তী উদযাপন করছি। নেতাজী দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, তা সারা বিশ্বের মানুষ জানেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাকে ভাগ করার যে চক্রান্ত করছেন কেউ কেউ, সেই দাবীকে আমরা সমর্থন করিনা। বাংলা অখণ্ড আছে। থাকবে।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন