Alia Bhatt fashion look, Kapoor family legacy | বুকে ‘কাপুর’ লিখে ক্যামেরার সামনে আলিয়া, স্টাইলেই শ্বশুরবাড়ির গর্ব হয়ে উঠলেন অভিনেত্রী

SHARE:

মুম্বাইয়ের এক অনুষ্ঠানে ‘কাপুর’ লেখা শার্ট পরে নজর কাড়লেন আলিয়া ভাট। স্টাইলের মাধ্যমেই কাপুর পরিবারের প্রতি ভালবাসা ও গর্ব প্রকাশ করলেন অভিনেত্রী। Alia Bhatt grabs attention at a Mumbai event by wearing a shirt with ‘Kapoor’ embroidered on it, showcasing her pride and love for the iconic Kapoor family.

শোভনা মাইতি ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বিগত আড়াই দশক ধরে হিন্দি সিনেজগতের ক্ষমতার অলিন্দে খান ও বচ্চন পরিবারের প্রভাব স্পষ্ট হলেও, বলিউডের ‘রাজতন্ত্র’ বলতে এখনও একবাক্যে কাপুর সাম্রাজ্যকেই বোঝানো হয়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা, সেই রাজ কাপুর -এর উত্তরাধিকার বর্তমানেও বহন করে চলেছে এই পরিবার। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু কাপুর নামের ওজন এক চুলও কমেনি। বলিউডের বড় বড় তারকারাও আজও নীল লোহিতের এই পরিবারের প্রতি স্বাভাবিকভাবেই এক ধরনের সমীহ বজায় রাখেন। আর সেই ঐতিহ্যবাহী পরিবারের একমাত্র বউমা হিসেবে সকলের মন জয় করা যে সহজ নয়, তা বলাই বাহুল্য। কিন্তু কাজ ও সংসারের ভারসাম্যে সেই কঠিন পরীক্ষায় বহু আগেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন আলিয়া ভাট (Alia Bhatt)।

আরও পড়ুন : Alia Bhatt secretary fraud | আলিয়ার সঙ্গে বিশ্বাসভঙ্গ! সই নকল করে ৭৬ লাখেরও বেশি টাকা তছরুপ, গ্রেফতার প্রাক্তন সেক্রেটারি

এবার কাপুর পরিবারের গর্বিত বউমা হিসেবে আলিয়া যা করলেন, তা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। কোনও সিনেমার সংলাপ নয়, কোনও পুরস্কারের মঞ্চ নয়, সাধারণ একটি অনুষ্ঠানে তাঁর পোশাকই হয়ে উঠল আলোচনার কেন্দ্রে। সম্প্রতি মুম্বাইয়ের এক সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া ভাট। পাপারাজ্জিদের ক্যামেরার সামনে আসতেই নজর কাড়ে তাঁর ছিমছাম অথচ অভিজাত সাজ। হালকা মেকআপ, পরিমিত স্টাইলিং আর তার মধ্যেই লুকিয়ে থাকা গভীর কিছু সঙ্কেত। সাদা সুতোয় নকশা করা একটি শার্টে স্পষ্টভাবে লেখা ছিল ‘কাপুর’। বুকের কাছে সেই লেখা দেখেই অনুরাগীদের চোখ আটকে যায়। অনেকেই মনে করেন, এই এক শব্দেই যেন নিজের পরিচয়, ভালবাসা ও গর্ব একসঙ্গে প্রকাশ করে দিলেন অভিনেত্রী। নেটমাধ্যমে ইতিমধ্যেই তাঁকে ‘কাপুর পরিবারের কুইন’ বলে সম্বোধন করতে শুরু করেছেন অনুরাগীরা। কেউ আবার মন্তব্য করেছেন, ‘সাজপোশাক দিয়েও যে পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা যায়, সেটা আলিয়া দেখিয়ে দিলেন’।

আরও পড়ুন : Ranveer Singh Deepika Padukone Relationship News | দীপিকার এক গুণেই শান্ত রণবীর বিপরীত স্বভাব কি সত্যিই সম্পর্কে সমস্যা তৈরি করছে? মুখ খুললেন বলি-তারকা

এই পোশাককে কেন্দ্র করে শুরু হওয়া আলোচনায় একাধিক অনুরাগী লিখেছেন, ‘আলিয়া শুধু একজন সফল অভিনেত্রী নন, তিনি কাপুর পরিবারের ঐতিহ্যকেও সম্মানের সঙ্গে বহন করছেন’। আবার কেউ কেউ বলছেন, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ -এর মতো শক্তিশালী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী বাস্তব জীবনেও যে নিজের সম্পর্ক ও দায়িত্ব নিয়ে সমান সচেতন, এই পোশাকই তার প্রমাণ।
সিনে টাউন সূত্রে খবর, আলিয়া ভাট বরাবরই কাপুর পরিবারের নয়নমণি। বলিউডের রাজপরিবারের বউমা হিসেবে তিনি যে নিজেকে গর্বিত মনে করেন, সে কথা একাধিক সাক্ষাৎকারেও জানিয়েছেন। অভিনয়, প্রযোজনা সংস্থা সামলানো, শুটিংয়ের ব্যস্ততা সমস্ত কিছুর মাঝেও সংসারের দায়িত্বে কোনও খামতি রাখেন না আলিয়া। একদিকে যেমন নিজের মা সোনী রাজদান (Soni Razdan) ও বোন শাহিন ভাট (Shaheen Bhatt) -এর সঙ্গে সময় কাটান, অন্যদিকে তেমনি শাশুড়ি নীতু কাপুর (Neetu Kapoor) -এর সঙ্গেও তাঁর সম্পর্ক যথেষ্ট উষ্ণ ও স্বচ্ছন্দ।

অন্যদিকে, কাপুর পরিবারের পারিবারিক অনুষ্ঠান মানেই সেখানে আলিয়ার উপস্থিতি প্রায় নিশ্চিত। কখনও ছুটির দিনে কাজের ফাঁকে মুম্বাইয়ের কোনও রেস্তোরাঁয় পারিবারিক মধ্যাহ্নভোজ, কখনও আবার দেওর আদর জৈনের (Aadar Jain) বিয়েতে দায়িত্বশীল বউদি হিসেবে সব কিছু সামলানো, প্রতিটি ভূমিকাতেই আলিয়া সাবলীল। সংসার ও পেশাজীবনের এই ভারসাম্যই তাঁকে কাপুর পরিবারের সকলের কাছে আরও আপন করে তুলেছে।মাঝেমধ্যেই শাশুড়ি নীতু কাপুরের সঙ্গে আলিয়ার পারিবারিক মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। কখনও একসঙ্গে উৎসব উদ্‌যাপন, কখনও আবার সাধারণ দিনের হাসিমুখ, এই সব ছবি থেকেই স্পষ্ট, কাপুর পরিবারের সঙ্গে আলিয়ার সম্পর্ক কেবল নামেই নয়, মনেও গভীরভাবে গাঁথা।

এই আবহেই স্বামীর পদবি লেখা শার্ট পরে জনসমক্ষে আসা নিছক ফ্যাশনের বিষয় নয় বলেই মনে করছেন অনেকে। এটি তাঁর আত্মবিশ্বাস, পারিবারিক বন্ধন ও পরিচয়ের প্রতি গর্বেরই প্রকাশ বলেই মনে করে বি-টাউনের সিনে সমালোচকরা। স্টাইলের মাধ্যমে শ্বশুরবাড়ির জয়গান গেয়ে আলিয়া ভাট আবারও প্রমাণ করলেন, তিনি শুধু সফল অভিনেত্রী নন, কাপুর সাম্রাজ্যের যোগ্য উত্তরাধিকার বহনকারী এক আধুনিক বউমাও বটে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Sonakshi Sinha Zaheer Iqbal first date | প্রথম ডেটে সোনাক্ষীর আচরণে আফসোস! খোলামেলা জানালেন স্বামী জাহির

Sasraya News
Author: Sasraya News

আরো পড়ুন