Adeno virus : অ্যাডিনো টেস্ট কিট সঙ্কট, শিশু মৃত্যু অব্যাহত 

SHARE:

Adeno virus : অ্যাডিনো টেস্ট কিট সঙ্কট, শিশু মৃত্যু অব্যাহত 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : অ্যাডিনো ভাইরাসে মৃত্যু আরও এক শিশুর। বিশেষ সূত্রে খবর, আজ বুধবার বি. সি. রায় হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে মৃত্যু হয় এক শিশুর। এই নিয়ে একদিনে ওই হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে বলে উল্লেখ। গত দুই মাসে অ্যাডিনো ভাইরাসে মোট ৪৫ টি শিশু মৃত্যুর ঘটনা ঘটে। 

অন্যদিকে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনো টেস্টের কিট সঙ্কট দেখা দিয়েছে বলে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন সূত্রে খবর। এমতাবস্থায় অ্যাডিনো টেস্টের নমুনা যাচ্ছে নাইসেডে। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ দাবি করেন, ‘টেস্ট কিট সরবরাহ করার জন্য সংস্থাকে জানানো হলেও এখনও মেলেনি।’ গত ১ সপ্তাহ থেকে স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে অ্যাডিনো টেস্ট বন্ধ আছে।

উল্টো দিকে, সরকারি হাসপাতালগুলিলে আইসিসিইউ ও বেড সঙ্কটও দেখা যাচ্ছে বলে বিশেষ  সূত্রের খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment