High Court : চাকরি হারানোরা ধাক্কা খেলেন ডিভিশন বেঞ্চে

SHARE:

চাকরি হারানোরা ধাক্কা খেলেন ডিভিশন বেঞ্চে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : চাকরি হারানোরা ধাক্কা খেলেন ডিভিশন বেঞ্চে। আজ হাইকোর্ট-এ ধাক্কা চাকরি হারানো শিক্ষকদের। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন, ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিচারপতি বিশ্বজিৎ বসু-এর নির্দেশের ওপর কোনও স্থগিতাদেশ নয়। ‘ ডিভিশন বেঞ্চ মামলা সিঙ্গেল বেঞ্চে ফিরিয়ে দিয়ে আরও জানান, ‘দুই সিঙ্গল বেঞ্চের দুটি অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা হয়েছে। এই মুহূর্তে হস্তক্ষেপ করার কোন প্রয়োজন মনে করছে না আদালত’। শিক্ষিত মহলের দাবি, মহামান্য আদালত এই মামলায় কী রায় দেন সেই দিকে দৃষ্টি দেশের মানুষের। আমাদের সকলের মাথায় রাখা উচিৎ, এখনও যোগ্য চাকরিপ্রার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন