সাশ্রয় নিউজ ★ দূর্গ : ধর্ষণের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অভিনেতা মনোজ রাজপুতকে (Actor Manoj Rajput)। এক মহিলার অভিযোগের ভিত্তিতে ছত্রিশগড়ের ওই অভিনেতাকে পুলিশ তাঁর অফিস থেকে গ্রেফতার করে। নির্যাতিতা ওই মহিলা ওল্ড ভিলাই রেলওয়ে থানায় ২২ জানুয়ারি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। পুলিশকে তিনি জানান, বিগত ১৩ বছর ধরে বিয়ের অজুহাতে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন মনোজ। নির্যাতিতা পুলিশকে আরও জানান, মনোজ রাজপুত সম্পর্কে তাঁর আত্মীয় হন। পরে বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে পুলিশের দ্বারস্থ হন বছর ২৮-এর ওই মহিলা। পুলিশ মনোজকে ছত্রিশগড়ের দূর্গ জেলায় তাঁর ব্যক্তিগত অফিস থেকে গ্রেফতার করে। এবং তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অপরাধমূলক ভীতি প্রদর্শন, অস্বাভাবিক যৌনতা, ধর্ষণ ও পকসো আইনে মামলা রুজু হয়। মনোজকে আদালতের তোলা হলে, আদলতের বিচারক পকসো ধারাটি বাতিল করেন। আদালত জানায়, ২০১১ সালে পকসো আইন ছিল না। উল্লেখ্য যে, মনোজ রাজপুত ছত্রিশগড়ের চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, ও অভিনেতা। ছবি ঋণ : এক্স
আরও পড়ুন : Minakshi Mukherjee Sandeshkhali : বসিরহাট এসপি অফিসে স্মারকলিপি মীনাক্ষীদের




