Minakshi Mukherjee Sandeshkhali : বসিরহাট এসপি অফিসে স্মারকলিপি মীনাক্ষীদের

SHARE:

সাশ্রয় নিউজ ★ বসিরহাট : বসিরহাট এসপি অফিসে স্মারকলিপি দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা (Minakshi Mukherjee)। শনিবার সন্দেশখালি যাওয়ার পথে পুলিশের বাধা পান মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহা সহ বাম প্রতিনিধিরা। পুলিশ বাধা দিলে বসে পড়েন তাঁরা। পরে বসিরহাট এসপি অফিসে স্মারকলিপি জামা দেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বাম যুব প্রতিনিধি দল। স্মারকলিপি জমা দিতে যাওয়ার সময়ও তাঁদের পুলিশী ব্যারিকেডের মুখে পড়তে হয় বলে উল্লেখ।

বসিরহাট এসপি অফিসের দিকে যাওয়ার সময় মীনাক্ষী বলেন, “এখানে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস বজায় রাখতে চাইছে। এসপি অফিস থেকে কেউ ফোন ধরছে না। এখানকার মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, টাকা লুট করা হয়েছে, গায়ে হাত দেওয়া হয়েছে। পুলিশকে এর জবাব দিতে হবে। মানুষের নিরাপত্তার জন্য ওদের কাজ করতেই হবে।” উল্লেখ্য যে, এদিনই রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও মন্ত্রী সুজিত বসু সন্দেশখালিতে যান। এবং ঘুরে দেখেন একাধিক এলাকা। একদিকে যখন বাম নেতৃত্বকে আটকানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে, অন্যদিকে ওই পুলিশই রাজ্যের দুই মন্ত্রীকে নিরাপত্তা বলয় দিয়ে এলাকায় ঘুরতে সাহায্য করছেন বলে অভিযোগ রাজনৈতিক ওয়াকিবহাল মহলের।

এদিন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “প্রথমত, আমি এখানে সেচমন্ত্রী হিসেবে এসেছি। রাজনৈতিক নেতা হিসেবে নয়। আর দ্বিতীয়ত, আমি মীনাক্ষীকে দেখেছি, উনি টোটো করে ঘুরছেন। কেউ আটকাননি। সঙ্গে ৫০জন মহিলাও আছেন।”

এদিন ঘুরপথে ক’য়েকটি গ্রামে ঢোকেন মীনাক্ষী মুখোপাধ্যায়, ধ্রুবজ্যোতি সাহারা। কথা বলেন নির্যাতিতাদের সঙ্গে। ক’য়েকটি জায়গায় ঘোরার পরেই তাঁদের পথ আটকে দাঁড়ায় পুলিশ। এবং তাঁদের আর সন্দেশখালির কোথাও যেতে দেওয়া হয়নি বলে উল্লেখ। সন্দেশখালি ঘাটে বসে পড়ে মীনাক্ষীকে বলতে শোনা যায়, “পুলিশ বেআইনি কাজ করছে। আমি ওঁর বিরুদ্ধে অভিযোগ করব। মহিলা কমিশনেও অভিযোগ করব। আমরা ১৪৪ ধারা ভাঙিনি। তিনজন করে বসতে পারে। আমরা তা-ই করেছি। আমাদের বেআইনিভাবে গ্রেফতার করা যাবে না।” এদিন বসিরহাট এসপি অফিসে স্মারকলিপি দেন বাম যুব নেত্রী। সেখানে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা যায়, “আমাদের যে পুলিশ আধিকারিক আটকেছেন, চার দিনের মধ্যে আমি জানতে চাই, তার বিরুদ্ধে আপনি কী ব্যবস্থা নিলেন। আমাকে জানাতে হবে কোন নির্দেশের ভিত্তিতে তিনি আমাদের আটকেছেন। তৃণমূল নেতারা ওখানে কী করে ঘুরে বেড়াচ্ছে আমাদের জানাতে হবে।” -সংগৃহীত ছবি 

আরও পড়ুন : 

Chandigarh : কৃষক মৃত্যুর জন্য দায়ী পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন