বিরক্ত মাহী! কার ওপর?
সাশ্রয় নিউজ ★ চেন্নাই : বিরক্ত মাহী! কার ওপর? এই আইপিএল-এ প্রথম সেরা কিপার-ব্যাটসম্যান হিসেবে ৫০০০ রানের মালিক এমএসডি। ২৪ টি হাফসেঞ্চুরি। তবু তিনি বিরক্ত কেন! চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন! বোলারদের একপ্রকার হুশিয়ারি দিয়ে বলেন, “দ্বিতীয়বার এমনটা ঘটলে অন্য অধিনায়কের নেতৃত্বে খেলার জন্য প্রস্তুত থাকতে হবে।” কেন ক্ষোভ তাঁর? সূত্র মারফৎ জানা যায় যে, সম্প্রতি একটি ম্যাচে দলের জঘন্য বোলিং সাইড নিয়ে বিরক্ত হয়ে ওঠেন মাহী। ২০ ওভারের একটি ম্যাচে ১৩ টি ওয়াইড, ৩ টি নো বল করেন দলের বোলাররা। ম্যাচটি চেন্নাই সুপার কিংস জিতলেও বোলারদের হতশ্রী অবস্থার জন্য বেজায় চটে যান বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারতীয় অধিনায়ক।




