দিল্লিতে মহিলাকে গুলি
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : এক মহিলা নিজের ঘরের বারান্দায় দাঁড়িয়ে জন্মদিনের মঙ্গল পুজোর অনুষ্ঠান দেখছিলেন। এমন সময় তিন রাউণ্ড গুলি চলান এক ব্যক্তি। বাকি দু’টি গুলি লক্ষ্যচ্যুত হলেও একটি গুলি মহিলার ঘাড়ে এসে লাগে। রবিবার দিল্লির সিরাসপুরের ঘটনায় দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছন এবং মহিলাকে উদ্ধার করে নিকটতম হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালেই চিকিৎসাধীন মহিলা। পুলিশ সূত্রে জানা জানা যায়, মহিলার নাম অঞ্জু। কী কারণে ওই ব্যক্তি গুলি চালান, তা খতিয়ে দেখছে পুলিশ।


