Murshidabad News : এখনও খোঁজ মেলেনি ১১ জন কিশোরের

SHARE:

এখনও খোঁজ মেলেনি ১১ জন কিশোরের

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : বেশ ক’য়েকদিন আগে সরকারি হোমের ১১ জন কিশোর নিখোঁজ হন। এখনও তাঁরা বেপাত্তা। মঙ্গলবার রাজ্য শিশু সুরক্ষা কমিশন-এর চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বহরমপুর কাজি নজরুল ইসলাম সরণি’র ওই হোমে আসেন। কথা বলেন কর্মীদের সঙ্গে। বৈঠক করেন। ঘুরে দেখেন হোমের অফিস ও হোম-এরিয়া। ঘুরে দেখেন আনন্দ আশ্রম হোমও। সুদেষ্ণা রায় জানান, ‘নিখোঁজ ১১ জন কিশোরদের নিয়ে এখনি কিছু বলা যাবে না!’ উল্লেখ যে, ওই ১১ জন কিশোরের মধ্যে আগেও ৫ জন কিশোর পালিয়ে গিয়েছিল! প্রশ্ন উঠছে তবে হোম কর্তৃপক্ষ কেন সতর্ক হননি!

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment