ইডির কাছে বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায়
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডির কাছে বিস্ফোরক শান্তনু বন্দ্যোপাধ্যায়। ইডি সূত্রে বিশেষ সূত্রে উল্লেখ যে, হুগলি তৃণমূল যুব নেতা ইডি-এর জেরায় স্বীকার করেন, ‘চাকরিপ্রার্থী ছাড়াও অনেক তৃণমূল সদস্য চাকরি পেতে তাঁদের নথি পৌঁছে দিয়েছেন তৃণমূল নেতাদের কাছে।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে আরও উল্লেখ, চাকরি-বিক্রিতে আর কোন কোন নেতা যুক্ত আছেন, তা তাঁরা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে জানা চেষ্টা করছেন। উল্লেখ্য যে, ইডি বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এখন পর্যন্ত নিয়োগ দুর্নীতি কাণ্ডে মোট ১১১ কোটি টাকা (সোনা সহ) উদ্ধার হয় বলে উল্লেখ।
-ফাইল চিত্র




