Education Scam : শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্স-এ তলব ইডির

SHARE:

শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্স-এ তলব ইডির

সাশ্রয় নিউজ ★ কলকাতা : তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্স-এ তলব ইডির। কুন্তল মণ্ডল-এর বাড়িতে যেদিন ইডি আধিকারিকরা তল্লাশী করেন, সেদিনই শান্তনু বন্দ্যোপাধ্যায়-এর বাড়িতেও তল্লাশী হয়। ইডি সুত্রে খবর, হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়-এর বাড়ি তল্লাশী করে চাকরি প্রার্থীদের লিস্ট ইডি-এর হাতে আসে। তারপর একদফা তাঁকে ইডি দপ্তরে ডাকা হয়। আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে আগামীকাল বেলা ১১ টার সময় তাঁর ও তাঁর আত্মীয়দের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সম্পত্তির নথি সহ উপস্থিত হওয়ার নির্দেশ বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন