প্রয়াত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য পাল
সাশ্রয় নিউজ ★ কলকাতা : প্রয়াত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য পাল। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। এই বর্ষিয়ান আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ আজ ভোরবেলা দক্ষিণ কলকাতার আলিপুরে নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টাটা গোষ্ঠীর হয়েও কোর্টে মামলা লড়েন আইনজীবী পাল। সমরাদিত্য পাল ২০১৩ সালের পঞ্চায়েত মামলা লড়েন নির্বাচন কমিশনের হয়ে। কোর্টে সেই মামলা জেতেন তিনি। তাঁর সেই মামলার ফলেই রাজ্যে সেবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী আসে। উল্লেখ্য, তাঁর আইনজীবী পাল-এর স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমা পাল।
বর্ষিয়ান আইনজীবীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের আইনজীবী মহল।




