ডিএ-নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডি.এ. ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে ডি.এ-এর দাবিতে অনশন ও অব্যাহত রেখেছেন। তাঁদের ধর্না চলাকালীন রাজ্য সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের ওই ঘোষণায় খুশি নন। অব্যাহত থাকে শহীদমিনার-স্মৃতিসৌধ চত্বরে তাঁদের ধর্না অনশন। আজ ২৫ দিন পূর্ণ হল তাঁদের অনশনের। আর ধর্না পূর্ণ হল ৩৯ দিন। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ ১০ মার্চ সমস্ত সরকারি অফিসে ধর্মঘট ডেকেছে। আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.এ. নিয়ে আন্দোলন ও অনশনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “কেন্দ্রীয় কর্মচারীদের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পে স্কেল আলাদা। ১০৫ শতাংশ ডিএ দিচ্ছি, আর কত চাই, কত হলে সন্তুষ্ট হবেন? আমায় পছন্দ না হলে আমার মুণ্ড কেটে নিন… ” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যতে খুশি নন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। এ বিষয়ে তাঁদের বক্তব্য, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন যেমন চলছে, তেমনি চলবে। বরং আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব।’




