চুঁচুড়ায় অন্তঃকলহ প্রকাশ্যে
সাশ্রয় নিউজ ★ হুগলী : দলীয় অন্তঃকলহ প্রকাশ্যে হুগলীতে। দিদির দূত কর্মসূচিতে এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন এলাকার বিধায়ক। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অসিত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাংশের নেতাকর্মী। চুঁচুড়া তৃণমূল কংগ্রেস-এর বিশেষ সূত্রে খবর, দলের মধ্যেই আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের টিকিট নিয়ে কলহ চলছে। একাংশের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিক্ষুব্ধ হয়ে আছেন। আজ তারই প্রতিফলন স্বরূপ বিধায়কে ঘিরে বিক্ষোভ দেখান ওইসমস্ত নেতা ও কর্মীরা।



