ইটাহারে কংগ্রেসে যোগদান
সাশ্রয় নিউজ ★ ইটাহার : বিভিন্ন দল ছেড়ে বেশ কিছু কর্মী সমর্থকরা কংগ্রেসে যোগ দিয়েছেন ইটাহারে। শনিবার ইটাহার ব্লক কংগ্রেসের উদ্যোগে কাপাশিয়া অঞ্চল কংগ্রেসের পক্ষ কর্মী সভায় হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন দলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। সেখানেই বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষুব্ধ কর্মীরা একাধিক দল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। সভামঞ্চে উপস্থিত ছিলেন, কংগ্রেসের ব্লক সভাপতি শঙ্কর দাস, জেলা কংগ্রেস কার্যকরী সভাপতি কামরুল হক। এছাও শাহাজাহান আলম, একরামুল হক, আব্দুল সাত্তার, আফাজউদ্দিন আহমেদ প্রমুখ নেতৃত্ব কংগ্রেসের পতাকা তুলে দেন নতুন কর্মীদের হাতে। কংগ্রেস নেতৃত্ব তাঁদের বক্তব্যে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের সমালোচনা করেন।



