বিধায়ক ও সাংসদদের বাড়ির সামনে ধর্না
সাশ্রয় নিইজ ★ ফাকাকাটা : ফালাকাটার বিধায়ক দীপক বর্মন-এর বাড়ি থেকে কিছুটা দূরেই তৃণমূল নেতা-কর্মীরা মঞ্চ তৈরি করে ধরনায় বসেছেন। জেলার সমস্ত বিজেপি বিধায়ক ও সাংসদদের বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছে আইএনটিটিইউসি। আইএনটিটিইউসি-এর ফালাকাটা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক সাহা জানান, “চা শ্রমিকদের পিএফ কেলেঙ্কারির নানান ঘটনা ঘটেছে। অথচ কেন্দ্রীয় সরকার সংশ্লিষ্ট দফতরের বিরুদ্ধে কোনও তদন্তের নির্দেশ দেয়নি।” অশোক সাহা এব্যাপারে আরও বলেন, “উদাসীন বিজেপি বিধায়ক ও সাংসদরা। তাই জেলা জুড়ে সাংসদ ও বিধায়কদের বাড়ির শান্তিপূর্ণ ধর্না কর্মসূচি চলছে।” উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হয় ধর্না। ওই ধর্না কে কেন্দ্র করে আঁটোসাটো পুলিশী নিরাপত্তা রয়েছে বলে প্রশাসন সূত্রে উল্লেখ।



