Saraswati Puja : রাত পোহালেই সরস্বতী পুজো 

SHARE:

রাত পোহালেই সরস্বতী পুজো 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সনাতন ধর্মে দেবী সরস্বতী হলেন বিদ্যা ও সঙ্গীতের দেবী। শুধু বসন্তের দেবী নামেও পরিচিত। এই অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের উল্লাস উন্মাদনা এবং সাংস্কৃতিক মেলবন্ধনের সৃষ্টি করে। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক নাম বসন্ত পঞ্চমী।

মৃৎশিল্পীর হাতের ছোঁয়ায় প্রস্তুত সরস্বতী প্রতিমা

 

অন্যপভাবে একে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো হিসেবে উল্লেখ করা হয়। এই পুজো পালন করে থাকেন ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, জাভা, ইন্দোনেশিয়া ইত্যাদি দেশে। উল্লেখ আছে যে,  শিখ ও জৈনরাও এই পুজো করে থাকেন। শাস্ত্রীয় বিধানানুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পূজা আয়োজন করা হয়। এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে চিহ্নিত হয়ে থাকে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠান, গৃহ, সার্বজনীন পুজো মণ্ডপে ওই দিন কটিতে দেবীর আরাধনা করা হয়। শিশুদের হাতে খড়ি, ব্রাহ্মণ্য ভোজন, পিতৃতর্পণ সহ প্রতিদিন পুজো মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজন করা হয়। ২০২৩ সালের সরস্বতী পুজোকে ঘিরে মৃৎশিল্পীদের হাতের ছোঁয়ায় মা সরস্বতী নতুন রূপে আবির্ভূত হতে চলেছেন, ২৫ জানুয়ারি সন্ধে ৬:২০ মিনি ১১ সেকেণ্ড থেকে থেকে ২৬ জানুয়ারি বিকেল ৪:৩৮ মিনিট ৫৩ সেকেণ্ড পর্যন্ত মূল পুজোর তিথি থাকবে। সরস্বতী পুজো বন্দনার জন্য তৈরি সারা বাংলা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন