CPIM : সেলিমের ধিক্কার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী ও আইএসএফ নেতাকর্মীদের ওপর তৃণমূল কংগ্রেসের হামলা ও নিগৃহের তীব্র নিন্দা জানায় সিপি আই(এম)। সিপিআই (এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “ভাঙড়ে বিধায়ক নৌশাদ সিদ্দিকি, আইএসএফ কর্মী ও সাধারণ মানুষের ওপরে তৃণমূলের হামলার তীব্র নিন্দা করছি। আইএসএফ-এর ১৮ জনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। ভাঙড়ে বারবার তৃণমূলের তরফে হামলা চালানো হচ্ছে। জমি দখল করার জন্য জমি হাঙড়দের চেষ্টা, জলাশয় ভরিয়ে প্রমোটিং করার জন্য সিণ্ডিকেটের দখলদারির উদ্দেশ্যেই এই হামলা চালানো হচ্ছে। এই আক্রমণের বিরুদ্ধে রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি নিতে আহ্বান করছি। ভাঙড়েই এই হামলার বিরুদ্ধে বড় আকারে প্রতিবাদ সংগঠিত হবে।” উল্লেখ্য, গতকাল আইএসএফ নেতাকর্মী ও পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে। আইএসএফ এম এলএ নৌসাদ সিদ্দিকীকে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলার অভিযোগ ওঠে।




