British Prime minister Rishi Sunak : প্রধানমন্ত্রী ঋষি সুনককে জরিমানা

SHARE:

প্রধানমন্ত্রী ঋষি সুনককে জরিমানা 

সাশ্রয় নিউজ ★ লণ্ডন : ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে গুনতে হল জরিমানা। জানা যায়, ঋষি সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও শ্যুট করছিলেন। ওই সময় তিনি ভুলে যান, সিট বেল্ট বাঁধতে। দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশ রিপোর্টে ঋষিকে ‘লণ্ডনের ৪২ বছর বয়সী একজন ‘ বলে উল্লেখ। ভুলের জন্য ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেন ঋষি সুনক। তাঁর মুখপাত্র জানান, একটি সফরে উত্তর ব্রিটেনে যাচ্ছিলেন ঋষি। ওই সময়ই তাঁর (ঋষি সুনক) সামিয়িকভাবে ভুলটি হয়। জানা যায়, ওই ভুলের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে ১০০ পাউণ্ড (ভারতীয় মুদ্রায় যা ১০০০ টাকা) জরিমানা দিতে হবে। ল্যাঙ্কাশায়ার পুলিশ রিপোর্টে উল্লেখ, “সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ভিডিওয় দেখা যাচ্ছে, ল্যাঙ্কাশায়ারে চলন্ত গাড়িতে এক যাত্রী সিট বেল্ট পরেননি। আমরা আজ শুক্রবার, ২০ জানুয়ারি লন্ডন থেকে সেই ৪২ বছর বয়সী ব্যক্তিকে শর্তসাপেক্ষে নির্দিষ্ট শাস্তির প্রস্তাব জারি করেছি।” ঋষি সুনক ওই ভিডিওটি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেন। ওই ভিডিওতে তাঁকে সরকারের তহবিল সংগ্রহ বিষয়ক একটি প্রচার করতে দেখা গিয়েছে। ব্রিটিশ সরকার নিদর্শন রাখল, দেশের প্রধানমন্ত্রী হোন বা আমজনতা সবার ভুলের শান্তি সমান। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment