Covid Nasal Vaccine : ভারত বায়োটেক-এর ন্যাজাল ভ্যাক্সিন বাজারে আসছে ২৬ জানুয়ারি

SHARE:

ভারত বায়োটেক-এর ন্যাজাল ভ্যাক্সিন বাজারে আসছে ২৬ জানুয়ারি 

সাশ্রয় নিউজ ★ ভোপাল : রোনা অতিমারীর কবলে সারা বিশ্ব যখন আতঙ্কগ্রস্ত, ঠিক তখন করোনার প্রতিষেধক কোভ্যাক্সিন বাজারে নিয়ে এসেছিল ভারত বায়োটেক। মাত্র দুই বছরের মধ্যেই ওই সংস্থা ন্যাজাল ভ্যাক্সিন বাজারে নিয়ে আসলো। শুধু কোভ্যাক্সিনই না, গবাদি-পশুর থেকে সৃষ্ট চর্মরোগের ভ্যাক্সিনও সামনের মাসেই সাধারণ মানুষের জন্য বাজারে আসতে চলেছে বলে জানানো হয় সংস্থার পক্ষে। অন্যদিকে কোভিড প্রতিরোধক ভ্যাক্সিন ইনকোভ্যাক বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাক্সিন। ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা ইল্লা বলেন, ”আমাদের ন্যাজাল ভ্যাকসিন অফিশিয়ালি ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসেই বাজারে আসছে।” ভারত বায়োটেক সূত্রে খবর, ন্যাজাল ভ্যাক্সিনের প্রতিটি ডোজ ৩২৫ টাকা ( সরকারি),ও  ৮০০ টাকা (বেসরকারি) বিক্রি মূল্য। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment