Chief Minister Mamata Banerjee : মুর্শিদাবাদ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর জেলা সফর
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ১৬ জানুয়ারি ২০২৩ থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জেলা সফর। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার সাগরদীঘিতে কর্মসূচি করবেন। তারপর, সেখান থেকে সোমবারই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো যাবেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে। ১৮ তারিখ সেখানে কর্মসূচি তাঁর। তারই মাঝে মেঘালয়ের তুরা কেন্দ্রে জনসভা করার কথা তাঁর। সেখান থেকে ১৯ তারিখ আলিপুরদুয়ারে ফিরেই প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। ৩১ তারিখ বীরভূম সফরে যেতে পারেন তিনি। প্রশাসনিক বৈঠক হতে পারে বোলপুরে। মাঝে কলকাতা ফিরলেও তাঁর নদীয়া সফরের কথা আছে বলে তৃণমূল কংগ্রেস সূত্রের খবর।




