Amartya Sen : প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় : অমর্ত্য সেন 

SHARE:

প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় : অমর্ত্য সেন 

 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : একটি সাক্ষাৎকারে নোবেলবিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করেন। তিনি পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জানান, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর। তিনি এও জানান, ‘‘মমতার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকলেও বিজেপি বিরোধী শক্তিগুলিকে সংহত করে তিনি নেতৃত্ব দিতে পারবেন কি না, তা এখনও প্রতিষ্ঠিত নয়।’’ অমর্ত্য সেনের বিশ্লেষণ বিষয়ে তৃণমূল নেত্রী জানান, ‘‘বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির উত্থান এবং গুরুত্ব অমর্ত্য সেন বুঝেছেন বলেই এ ব্যাপারে তিনি তাঁর বক্তব্য জানিয়ে সজাগ করতে চেয়েছেন। বিজেপি শুধু যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরেই আঘাত হানছে না যে সব রাজ্যে বিরোধী দলের সরকার রয়েছে তারা সেখানে নানা ভাবে দলীয় এবং দিল্লির ক্ষমতা কাজে লাগিয়ে তাদের উপর ধারাবাহিক ভাবে আক্রমণ হানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে অমর্ত্য সেন তাঁর পর্যবেক্ষণের মধ্যে বিরোধী দলগুলির আগামী কর্তব্য সম্পর্কেও কিছুটা দিকনির্দেশ করেছেন। সেখান থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া উচিত বলে মনে করি।’’ পাশাপাশি মুখ্যমন্ত্রী এও জানান, অমর্ত্য সেন-এর মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রত্যক্ষ উত্তর দেননি, তিনি বলেন, ‘‘অমর্ত্য সেন বিশ্ববরেণ্য পণ্ডিত, আমাদের অন্যতম গর্ব। তাঁর পর্যবেক্ষণ আমাদের পথ দেখায়। তাঁর উপদেশ আমাদের কাছে আদেশ। দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ ও মূল্যায়ন নিশ্চয় সবাইকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে।’’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন