Slap by tmc leader : যুবককে সপাটে চড় তৃণমূল কর্মীর 

SHARE:

যুবককে সপাটে চড় তৃণমূল কর্মীর 

সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : একজন তৃণমূলকর্মী এলাকার এক যুবকের গালে সপাটে চড় মারেন। ঘটনার সময় এলাকায় ছিলেন খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। আক্রান্ত যুবক মন্ত্রীকে বলেন, ”গতকাল মন্দির কমিটির তরফে আমরা বসেছিলাম। আলোচনা হয়েছিল যে এখানে রাস্তা খারাপ আছে, সেটা নিয়ে বলা হবে। কিন্তু, হঠাৎ করে আমার উপর চড়াও হল কেন স্যর? এটা আপনার কাছে আমার প্রশ্ন।’’ খাদ্য মন্ত্রী জানান, ওই সময় তিনি ঘটনা স্থল থেকে দূরে ছিলেন। তিনি আক্রান্ত যুবককে, ঘটনার কিছুক্ষণ পরই বলেন, “দুঃখিত ভাই। ছেড়ে দাও। আমি দেখছি।” মন্ত্রী রথীন ঘোষ, সংবাদমাধ্যমকে জানান, যিনি ওই ব্যক্তিকে মেরেছেন তাঁর সম্পর্কে খোঁজ নেওয়া হবে। আরও জানান, “এখানে কেউ কেউ বললেন, ক্লাবের অনেক গাছ ছিল। তা কেটে দিয়েছে। কেউ কেউ ব্যক্তিগত অ্যাজেন্ডা নিয়ে এখানে এসেছেন। এই অনুযোগ, অভিযোগ জানানোর জন্য আরও অনেক ব্যবস্থা ছিল। কিন্তু সেটা না করে, খেলার মাঠে কে গাছ কেটেছে সেই সমস্যা আজকে আসবে কেন? এর মধ্যে আমরা কেন যাব?’’ তিনি আরও বলেন, ‘‘যিনি মার খেয়েছেন, শুনলাম তিনি বিজেপির মণ্ডল কমিটির সদস্য।” উত্তর চব্বিশ পরগণার ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েত এলাকায় প্রায় একটু দূরে মন্ত্রীর উপস্থিতিতে,  এই ঘটনায় এলাকার মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে উল্লেখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন