Protest : মিছিলের অনুমতির দাবিতে আদালতে চাকরিপ্রার্থীরা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : চাকরি প্রার্থীরা শহরে মিছিলের অনুমতি চায়, তাঁদের সেই অনুমতি দেননি পুলিশ, সেই অভিযোগে হাই কোর্টে গেলেন তাঁরা। তাঁরা গণতান্ত্রিক পদ্ধতিতে করে আদালতের দ্বারস্থ হতে আন্দোলনের দাবি নিয়ে আদালতে যেতে বাধ্য হয়েছেন বলে জানান একজন চাকরি প্রার্থী। উল্লেখ্য যে, মঙ্গলবার কলকাতা হাইকোর্ট চাকরিপ্রার্থীদের মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। সূত্রের খবর, আগামীকাল বুধবার ওই মামলার শুনানি হতে পারে। মামলাকারীদের আইনজীবী, কৌস্তুভ বাগচী বলেন, ‘১৬ জানুয়ারি চাকরিপ্রার্থীদের ১০টি সংগঠন মহামিছিলের ডাক দিয়েছে।’ চাকরিপ্রার্থীরা জানান, শিয়ালদহ স্টেশন, কলেজস্ট্রীট ও হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু হওয়ার সম্ভবনা।




