জলপাইগুড়ির ঘটনায় তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য দফতর
সাশ্রয় নিউজ★কলকাতা : জলপাইগুড়ির ঘটনায় তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি খতিয়ে দেখবে, কেন এমন ঘটনা ঘটল! স্বাস্থ্য দফতরের আধিকারিকরা, মেডিক্যাল কলেজের সুপার ও জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের শিক্ষক চিকিৎসক ওই পাঁচ সদস্যের কমিটিতে আছেন। গত বৃহস্পতিবার জলপাইগুড়ি সুপার স্পেশালি স্পেশালিটি হাসপাতালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন লক্ষ্মীরানী দেওয়ান। তাঁর মৃত্যুর পর মরদেহ বহন করার জন্য ছেলে রামপ্রসাদ দেওয়ান ও তাঁর বাবা অ্যাম্বুলেন্স খোঁজ করেন। প্রায় ৪০ কিমি ক্রাঞ্চি যেতে ৩০০০/- টাকা ভাড়া চান অ্যাম্বুলেন্স বেসরকারি চালকরা। পেশায় দিনমজুর রামপ্রসাদ ১৫০০/- টাকা দেওয়ার সামর্থ আছে বলে জানালেও কেউ অ্যাম্বুলেন্স নিয়ে এগিয়ে আসেনি মরদেহ বহন করার জন্য। কোন পথ না পেয়ে রামপ্রসাদ নিজের কাঁধে মায়ের দেহ নিয়ে বাড়ির পথে রওনা দেন। কিছুটা পথ যাওয়ার পর একটি স্বেচ্ছাসেবী সংস্থার অ্যাম্বুলেন্স এসে মরদেহ ক্রাঞ্চির গ্রামে পৌঁছে দেয় মরদেহ। এই ঘটনা সামনে আসতেই নিন্দার ঝড় বইতে থাকে রাজ্য জুড়ে। উল্লেখ্য, ওই ঘটনার পরেই তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার কল্যাণ খাঁ বলেন, বিষয়টি খতিয়ে দেখে ইতিমধ্যেই রিপোর্ট পাঠানো হয়েছে।




