গড়বেতায় হাতির হানা
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : বুনো হাতির তাণ্ডব কবে কমবে? প্রশ্ন পশ্চিম মেদিনীপুরের মানুষদের। হাতির তাণ্ডবে বিঘার পর বিঘা ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় তাঁদের। এমনকী দল বেঁধে হাতির দল আক্রমণ করে বাড়ি ঘরের ওপরেও। বিগত বছরগুলিতে ফিরে দেখলে দেখা যাবে, বহু মানুষ প্রাণ হারিয়েছেন হাতির রোষে। সম্প্রতি বুনো হাতির দল তাণ্ডব চালায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। ৫ জানুয়ারি, ২০২৩ তারিখ রাত্রিবেলা গড়বেতার খড়কাটা এলাকায় আনুমানিক ৪০টি হাতি সদর্পে দাপিয়ে বেড়িয়েছে বলে উল্লেখ। স্থানীয় বাসিন্দারা জানান, দেড়শো বিঘাও বেশি ক্ষেতের ফসল নষ্ট হয়েছে। প্রাণ গিয়েছে গবাদিপশুর। এমনকী বাড়িঘরও ভেঙেছে তারা।




