বালির লরি পিষে দিল পৌঢ়কে
সাশ্রয় নিউজ ★ কৃষ্ণনগর : কাজে যাওয়ার পথে একজন বৃদ্ধকে পিষে দিল বালি বোঝাই লরি। বছর সত্তরের ওই বৃদ্ধের নাম বিমল পাল (৭০)। নদীয়া জেলার নবদ্বীপের দণ্ডপানিতলা ঘাট মোড় এলাকায় হঠাৎ এই ঘটনা ঘটায় মানুষের ভেতর চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, ঘতক লরি সহ চালক গ্রেফতার হয়েছে। তিনি চটির মোড় এলাকার বাসিন্দা ছিলেন। ঘটনায় ঘাতক লরি এবং চালককে আটক করেছে পুলিশ। স্থানীয়রা দ্রুত বৃদ্ধকে উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, “শহরে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতায়াত করে। এই রকমভাবে লরির দৌরাত্ম চললে, স্বভাবতই মানুষের মনে আতঙ্ক তৈরি হবে। আজ যেমন নিরীহ মানুষটি অকালে চলে গেলেন!”




