Road incident : দুর্ঘটনার কবলে বিধায়কের কনভয় 

SHARE:

দুর্ঘটনার কবলে বিধায়কের কনভয় 

সাশ্রয় নিউজ ★ পূর্ব বর্ধমান : আজ, শুক্রবার কলকাতায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে পূর্ব বর্ধমান থেকে আসছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। আর গুড়াপের কাছে পথ দুর্ঘটনায় পড়ে তাঁর কনভয়। এই ঘটনায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। ঘটনাস্থলে আসেন পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, উল্টো দিক থেকে একটি ট্রাক্টর বিধায়কের কনভয়ে ধাক্কা মারে। চোট পান পূর্ব বর্ধমানের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি। ঘটনা সম্পর্কে বিধায়ক জানান, ‘আমার সামান্য চোট লেগেছে। হঠাৎই কনভয়ের সামনে চলে এসে ধাক্কা মারে ট্র‌্যাক্টর। তাতে গাড়ির ক্ষতি হয়েছে। পরে অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা হয়েছি।’ পুলিশসূত্রে খবর, ‘মহেশ্বরপুর এলাকার রাস্তা দিয়ে বিধায়কের কনভয় সহ তিনটি গাড়ি পর পর যাচ্ছিল। তখনই ওই কনভয়ের সামনে হঠাৎ একটি ট্র্যাক্টর চলে আসে। কনভয়ের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্র‌্যাক্টরটি ধাক্কা মেরে দেয়।’ পুলিশ জানায়, ‘অন্য একটি গাড়ি করে কলকাতার উদ্দেশে রওনা দেন তৃণমূল কংগ্রেস বিধায়ক শম্পা ধাড়া।’ উল্লেখ্য, শীত ও কুয়াশা বাড়তেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনার ঘটনা বাড়ছে। প্রশাসন সূত্রে বারংবার চালকদের সাবধানতা অবলম্বন করে ড্রাইভ করার নির্দেশ দিচ্ছেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন