Jalpaiguri incident : বিডিও অফিসে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা

SHARE:

বিডিও অফিসে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা 

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : ময়নাগুড়ি বিডিও অফিস গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। বুধবার বিকেলবেলা এই ঘটনায় বিডিও অফিসে চাঞ্চল্য ছড়ায় বলে খবর। সূত্র মারফৎ জানা যায়, ২০১৮ সাল বিডিও অফিসে দফায় দফায় খাবার সাপ্লাই করেছেন গৌতম দাস (৫৬) নামে একজন। সূত্র মারফৎ জনা যায়, তিনি ঠিকাদার। তাঁর চার লক্ষাধিক টাকার বকেয়া আছে বিডিও অফিসের কাছে। এই বকেয়া প্রায় ৪ বছরের। তিনি আবেদন করেও তাঁর পাওনা টাকা পাননি, সে কারণেই আত্মহননের মতো  পথ বেছে নেন বলে উল্লেখ। তার আগে তিনি একটি সুইসাইড নোট লেখেন।  

উল্লখ্য, স্থানীয় সুত্রে খবর, গুরুতর আশঙ্কাজনক অবস্থায় গৌতম দাসকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয় হয়। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, ডাক্তাররা তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করেন। জলপাই সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন বলে উল্লেখ। গৌতম দাস-এর পুত্র বর্ণজিৎ দাস ঘটনা প্রসঙ্গে জানান, “আমরা ছোট ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আমাদের চার লক্ষের বেশি টাকার বকেয়া বিল পড়ে রয়েছে। বিল পাচ্ছি না। আজ আমাদের ইলেক্ট্রিক কেটে দেওয়া হয়েছে। এরপর বাবা এই কাণ্ড করে বসলো। বাবার শারীরিক অবস্থা ভালো না। জানি না এরপর কী হবে!” 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন