Maoists surrender: আত্মসমর্পণ আট মাওবাদী সদস্যের

SHARE:

আত্মসমর্পণ আট মাওবাদী সদস্যের

সাশ্রয় নিউজ ★ রাঁচী: বুধবার রাঁচীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন আট জন মাওবাদী। পুলিশসূত্রে খবর,  ‘আত্মসমর্পণকারী মাওবাদীদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের সকলকে পুনর্বাসন দিয়ে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে।’ উল্লেখ্য,  ওঁদের নামে বহু মামলাও আছে বলে উল্লেখ।  ঝাড়খণ্ড পুলিশ জানায়, মাওবাদীদের দলে নাম লেখানো কমবয়সিদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে চায় ঝাড়খণ্ড সরকার। এ জন্য ইতিমধ্যেই বিভিন্ন পুনর্বাসন প্রকল্পও নেওয়া হয়েছে। ওই প্রকল্পের অধীনেই আত্মসমর্পণ করা মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা হবে। পুলিশ জানায়, ঝাড়খণ্ড পুলিশ মাওবাদী দলের ২০২২ সালে ৩৬ জনকে গ্রেফতার করেছিল। এবং পুলিশী এনকাউন্টারে ১১ জনের মৃত্যুও হয়। পাশাপাশি ৬২৫ কেজি বিস্ফোরক, ১৮৬টি অস্ত্র, ৯৯৭টি আইইডি এবং এক কোটি নগদ টাকা উদ্ধার হয়। আইজি (অপারেশনস) অমল হোমকার জানান, “রাজ্যকে নক্সাল মুক্ত করার জন্য বিশেষ উদ্যোগী ঝাড়খণ্ড সরকার। আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতি বেশ কাজ দিচ্ছে। সিপিআই (মাওবাদী) দের অভ্যন্তরীন চাপ, ভয়ের পরিবেশ থেকে বেরিয়ে আসতে মাওবাদীদের অনেকেই আত্মসমর্পণ করতে চাইছেন। আত্মসমর্পণ করা মাওবাদী দলের আট সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য মিসির বেসরার অধীনে কাজ করতেন।” অমল হোমকার আরও জানান, আত্মসমর্পণকারী মাওবাদীদের ভোকেশনাল ট্রেনিংও দেওয়া হবে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন